
সাতক্ষীরা পৌরসভার টানা দুইবারের মেয়র ও পৌর বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল সোমবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২৪ ডিসেম্বর নাশকতার পরিকল্পনার অভিযোগে তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে সদর থানায় একটি জিআর মামলা (৯৬২ / ২২) দায়ের করা হয়। গত ২৪ জানুয়ারি মেয়র চিশতীর জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর।’
বিষয়টি অবগত হয়ে নীতিমালা অনুযায়ী তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে পৌরসভা আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।
আদালতে তাঁর জামিন আবেদনে আইনজীবী সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘মায়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেও মামলা থেকে রেহাই পাননি তিনি।’ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় মামলার জামিন শুনানি ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার ‘ইসপাইসি ইন হোটেল’-এর বিপরীত দিক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
রাজধানীর শাহজানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে হাসপাতালে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া কিশোরীর নাম মাহিমা (১৩)।
২৫ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম চট্টগ্রাম নগরের বায়েজিদ
৩২ মিনিট আগে