অধিনায়কদের মেজাজ হারিয়ে ফেলা খেলার মাঠে হরহামেশাই ঘটে থাকে। তা সেটা আন্তর্জাতিক ম্যাচ হোক বা প্রস্তুতি ম্যাচ। গতকাল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রদর্শনী ম্যাচে সতীর্থের ওপর রাগ ঝেরেছেন সরফরাজ আহমেদ।
কোয়েটার বুগতি স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি-কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এই ম্যাচে কোয়েটার অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান করে কোয়েটা। ১৮৫ রান তাড়া করতে গিয়ে ৩.৪ ওভারে বিনা উইকেটে ৪০ রান করে ফেলেছিল পেশোয়ার। পেশোয়ারের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসেছিলেন আয়মাল খান। আয়মালকে বাউন্ডারি হাঁকিয়েছিলেন মোহাম্মদ হারিস। ব্যাপারটি হজম করতে না পেরে আয়মালকে বকাবকি করেন সরফরাজ।
এর আগে এমন কাজের জন্য অনেক সমালোচিত হয়েছিলেন সরফরাজ। ২০২১ সালে সরফরাজের বাজে ব্যবহার নিয়ে আলিম দারের কাছে নালিশ করেছিলেন আকিব জাভেদ। আর গত বছর ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অশ্রাব্য গালিগালাজ করায় জরিমানা গুনতে হয়েছিল। সিন্ধু-বালুচিস্তান ম্যাচে কাশিফ ভাট্টির বলে আউট হয়ে ক্ষেপে গিয়েছিলেন সিন্ধুর ব্যাটার সরফরাজ।
পিএসএলের অষ্টম মৌসুম শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারী। বরাবরের মতো এবারও কোয়েটাকে নেতৃত্ব দেবেন সরফরাজ। ১৫ ফেব্রুয়ারি মুলতান সুলতানসের বিপক্ষে সরফরাজদের পিএসএল অভিযান শুরু হবে।

ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
২০ মিনিট আগে
সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
১ ঘণ্টা আগে
গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
২ ঘণ্টা আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
৩ ঘণ্টা আগে