টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মের বিভিন্ন সেবা পর্যালোচনার কথা জানিয়ে আসছিলেন ইলন মাস্ক। এবার যৌথভাবে টুইটের সুবিধা বন্ধ হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে। ‘কো টুইট’ নামের এ সুবিধা ব্যবহার করে যৌথভাবে টুইট লিখে নিজেদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্ট করা যেত। ফলে দুজনের অনুসারীরাই টুইটটি দেখার সুযোগ পেতেন। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ কোরিয়ায় ‘কো টুইট’ সুবিধা চালু করে টুইটার।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানিয়েছে, আজ বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে ‘কো টুইট’ সুবিধা বন্ধ হয়ে যাবে প্ল্যাটফর্মটিতে। ফলে যৌথভাবে টুইটের সুবিধা আর থাকছে না টুইটারে। ‘কো টুইট’ সুবিধা ব্যবহার করে প্ল্যাটফর্মে পোস্ট করা টুইটগুলিও এক মাসের মধ্যে মুছে ফেলা হবে।
সম্প্রতি, প্ল্যাটফর্মের ফন্ট বদলেছে টুইটার কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া জালিয়াতি ঠেকানোর প্রচেষ্টা হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। বলা হচ্ছে, নতুন এই ফন্ট ছোট একটি পরিবর্তন হলেও প্ল্যাটফর্মের চলমান এক সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদাহরণস্বরূপ, ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে এত দিন ইংরেজি অক্ষর ও ‘O’ এর সঙ্গে ‘জিরো’ নম্বর মিলিয়ে ফেলতেন। ফলে, প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীর ছদ্মবেশ ধারণের সুযোগ পেত স্ক্যামাররা। দেখা যেতো, কারও ইউজারনেমে ‘ও’ থাকলে স্ক্যামার ‘জিরো’ ব্যবহার করে হুবহু দেখতে ইউজারনেম বানিয়ে নিতেন।

বর্ষার ঝুম বৃষ্টি মনে প্রশান্তি আনে। তবে এই ঋতুতে স্যাঁতসেঁতে আবহাওয়া এবং পানিবাহিত নানা জীবাণুর কারণে রোগ প্রতিরোধক্ষমতা বা ইমিউনিটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। সুস্থ থাকতে এই সময়ে ডায়েটে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান রাখা জরুরি।
১ ঘণ্টা আগে
গ্রীষ্মের ছুটি বা যেকোনো ঋতুতে বাইরে বের হলে দেখা যায়, কেউ কেউ মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠছেন, অথচ তাঁর পাশে থাকা অন্য মানুষটিকে মশা পাত্তাই দিচ্ছে না। অনেকেই রসিকতা করে বলেন, নির্দিষ্ট কোনো মানুষের রক্ত হয়তো বেশি ‘মিষ্টি’, আর সে কারণেই মশারা তাঁর প্রতি বেশি আকৃষ্ট হয়...
১১ ঘণ্টা আগে
রাস্তার পাশের ছোট দোকান থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ—বিশ্বজুড়ে মাংসের তৈরি কাবাবের কদর ও জনপ্রিয়তা নতুন কিছু নয়। কয়লার আগুনে পোড়া মাংসের ধোঁয়াটে সুবাস আর জিভে জল আনা স্বাদ ভোজনরসিকদের সব সময়ই টানে।
১৩ ঘণ্টা আগে
আষাঢ়-শ্রাবণের ঝুম বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার অনুভূতি যেমন রোমাঞ্চকর, তেমনি এর হাত ধরে আসে ঠান্ডা, সর্দি-কাশি ও গলাব্যথা। বৃষ্টিতে ভেজার পর শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়, যার ফলে রোগ প্রতিরোধক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে।
১৭ ঘণ্টা আগে