
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ঠিক পাঁচ দিন আগে নির্বাচনী এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। আজ বুধবার ভোটের দিনেও তাঁর সন্ধান নেই। ভোটের মাঠে নেই আসিফের কোনো কর্মী। এমনকি ভোটের কক্ষেও দেখা মেলেনি তাঁর কোনো পোলিং এজেন্টের। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণের পর সাতটি কেন্দ্র ঘুরে কোথাও তাঁর এজেন্টের উপস্থিতি দেখা যায়নি। এসব ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও খুবই কম দেখা যায়।
সরাইলের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তারা সরব থাকলেও একজন ভোটারও ছিলেন না তখন। এখানে ভোটার ৩ হাজার ৬৯৭ জন। ভোটার না থাকার পাশাপাশি ছিলেন না নিখোঁজ আসিফের এজেন্টও। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, মোটরগাড়ি প্রতীকের কোনো এজেন্ট এখনো আসেননি। হয়তো পরে আসবেন।
সরাইলের কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও একই দৃশ্য। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র কুন্ড আজকের পত্রিকাকে বলেন, দেড় ঘণ্টায় দেড় পারসেন্টেরও কম ভোট কাস্ট হয়েছে। কলার ছড়ি ও লাঙ্গলের এজেন্ট ছাড়া এখনো কাউকে দেখিনি।
সরাইলের কালীগচ্চ পাটশালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৫৪টি। এখানেও দেখা মেলেনি নিখোঁজ আসিফের কোনো এজেন্টের। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী জানান, ভোটার উপস্থিতি একেবারেই কম। সব প্রার্থীর এজেন্টও নেই।
বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক মনে করছেন প্রিসাইডিং কর্মকর্তা নাইম খান। তিনি জানান, ৩ হাজার ১২৯ ভোটারের মধ্যে ২ ঘণ্টায় ভোট দিয়েছেন শতাধিক ভোটার। প্রার্থীর এজেন্ট অনুপস্থিতির কারণ জানেন না জানিয়ে নাইম খান বলেন, ‘এটা তো আমার জানার কথা না। কেউ না এলে তো তাকে ধরে আনা যাবে না।’
এদিকে নিখোঁজ থাকা আসিফের স্ত্রী মেহেরুন্নিসা অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে আসিফের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মুঠোফোনে তিনি বলেন, ‘অনেক কেন্দ্রেই এজেন্ট দেওয়া যায়নি। আবার এজেন্ট গেলেও তাঁকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।’
মেহেরুন্নিসা আরও অভিযোগ করে জানান, বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোটারদের ফিঙ্গার মেলার পর তাঁদের বের করে দিয়ে অন্য লোকজন ভোট দিচ্ছেন।

রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
১২ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১৫ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
১ ঘণ্টা আগে