বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক অতনু ঘোষের নির্দেশনায় ফারিণ অভিনীত চলচ্চিত্র ‘আরও এক পৃথিবী’।
সিনেমা মুক্তিকে সামনে রেখে ফারিণ এখন কলকাতায়। টেলিভিশন থেকে রাস্তাঘাট সব জায়গায় ব্যস্ত সময় পার করছেন সিনেমাটির প্রচার নিয়ে। কলকাতার রাস্তায় ছেয়ে গেছে এই সিনেমার পোস্টারে। চলছে বিরামহীন প্রচার। এই পোস্টার, ছবি ও প্রচারের মধ্যমণি আছেন হয়ে আছেন তাসনিয়া ফারিণ।
কলকাতা গিয়েই গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েছেন ফারিণ। তাঁর সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনার আশীর্বাদের জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমার কাছে অনেক কিছু।’
অন্য একটি ছবিতে ‘আরও এক পৃথিবী’ সিনেমার পরিচালক অতনু ঘোষ এবং সিনেমারসহ অভিনেতা চলচ্চিত্র নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে।
কলকাতার দেয়াল থেকে টেলিভিশন, সংবাদপত্র থেকে বিভিন্ন ইভেন্টে— ফারিণকে ঘিরে এই আয়োজন দেখে অভিনেত্রী নিজেই অভিভূত। কলকাতার এক টেলিভিশনে তিনি বলেন, ‘নিজেকে এভাবে দেখব, কখনো ভাবিনি। কিছু স্বপ্ন না দেখেও সত্যি হয়।’
ছোট পর্দার নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন বিদেশি পরিচালকদেরও। দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন কলকাতার সিনেমায়। পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান।
‘আরও এক পৃথিবী’ প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি।

অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, তৈরি হবে থ্রি ইডিয়টসের সিকুয়েল। গত ফেব্রুয়ারিতে নির্মাতা রাজকুমার হিরানি জানিয়েছিলেন, চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এবার সিকুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করলেন আমির খান।
২ ঘণ্টা আগে
দেশের পর্যটনশিল্পকে আরও জনপ্রিয় করতে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ শিরোনামের এক নতুন উদ্যোগ। এই প্রকল্পে ভ্রমণভিত্তিক গল্প নিয়ে তৈরি হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাতে অভিনয় করবেন নতুন শিল্পীরা। শিল্পী নির্বাচনের দায়িত্ব পালন করবেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী নাজনীন হাসান চুমকী ও রিচি সোলায়মান।
১৪ ঘণ্টা আগে
২০১৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন বিভাগে সেরাদের দেওয়া হচ্ছে আনন্দমেলা অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চ্যারিটি অর্গানাইজেশন আনন্দমেলার ব্যানারে দেওয়া হয় এই সম্মাননা পদক। আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড সাইনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’।
১৪ ঘণ্টা আগে
প্রতিবছরই সংগীতসফরে একাধিকবার দেশের বাইরে যান ব্যান্ড তারকা নগর বাউল জেমস। আগামী জুলাইয়ে তিনি যাচ্ছেন ইউরোপ ট্যুরে। লন্ডন কনসার্ট দিয়ে শুরু হবে তাঁর এই সংগীতসফর।
১৪ ঘণ্টা আগে