বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে ইনস্টাগ্রামে শাড়ি পরা ভারতীয় নারী রূপে কিছু ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন ‘শাড়ি, ভালোবাসা’।
২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয় জগতে পা রাখেন ‘মুঝসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়াঁ’ ধারাবাহিকের মাধ্যমে। ২০১৪ সালে মারাঠি সিনেমা ‘ভিট্টি দন্ডু’র মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়।
বলিউডে ম্রুনালের অভিষেক হয় হৃতিক রোশনের বিপরীতে বিকাশ বহলের পরিচালনায় ‘সুপার ৩০’ সিনেমা দিয়ে। এরপর একে একে ‘বাটলা হাউস’, ‘ঘোস্ট স্টোরিজ়’, ‘তুফান’ ও ‘ধামাকা’ সিনেমায় দেখা যায় তাঁকে।
বলিউডে শুরুর যাত্রাটা মসৃণ ছিল না ম্রুনালের। সে কথাই নিজ মুখে জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় বলিউড পোর্টাল বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুনাল বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমার সঙ্গে খারাপ আচরণ করা হতো, আমি বাড়ি ফিরে কেবল কাঁদতাম। বাবা-মাকে বলেছিলাম, আমার এই পেশা আর ভালো লাগছে না। কিন্তু ওনারাই ছিলেন আমার সাফল্যের স্তম্ভ। তাঁরা আমাকে দশ বছর পরের কথা চিন্তা করতে বলেছিলেন। বলেছিলেন, একটা সময় পর আমাকে দেখেও মানুষ অনুপ্রাণিত হবে। তাঁদেরও এটাই মনে হবে, আমি পারলে তাঁরাও পারবেন।’
গত বছর দুলকার সালমানের বিপরীতে তেলুগু সিনেমা ‘সীতা রামাম’ এ ম্রুনালের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে