প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে সিনেমাটি। এবার মুক্তির প্রথম দিনেই দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার সিনেমা কেজিএফ–২–এর রেকর্ড ভাঙল ‘পাঠান’। ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার সংস্করণটি প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে।
ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক কমল মেহতার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ৫৫ কোটি রুপি আয় করে ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্রের মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে পাঠান। এর আগে ৫৩ দশমিক ৯৫ কোটি রুপি আয় নিয়ে এই স্থান দখল করেছিল কেজিএফ–২।
এ ছাড়া কর্ম দিবসে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘পাঠান’। এর আগে অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছিল সিনেমাটি।
এই সিনেমার মধ্য দিয়ে প্রায় চার বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলিউড বাদশাহর সিনেমা। কাজেই ‘পাঠান’ নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বুধবার প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচেপড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর। সকাল ৭টার দিকে শুরু হয় ‘পাঠান’ সিনেমার প্রথম শো। শো শেষে বের হয়ে শাহরুখের অভিনয়ের প্রশংসা করেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট আসছে। ‘পাঠান’ সম্পর্কে অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ ছিল। দীপিকা আর জন আব্রাহামও দুর্দান্ত অভিনয় করেছেন।
ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয়েছে ‘পাঠান’। মুম্বাই, দিল্লি, কলকাতাসহ সব বড় শহরেই চলছে সিনেমাটি নিয়ে উন্মাদনা। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য সিনেমা হলে আগের দিন থেকেই হাজির হন প্রচুর দর্শক।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি ‘পাঠান’ নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে হিন্দুধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বয়কটের ডাক দেয় তারা।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৬ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৬ ঘণ্টা আগে