শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ ২৫ জানুয়ারি মুক্তি পাবে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার বাংলাদেশেও মুক্তির আবেদন করা হয়েছে।
বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমাটি দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় আবেদন করেছে। তথ্য মন্ত্রণালয় এবং প্রযোজনা প্রতিষ্ঠানটির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে একটি চিঠি জমা পড়েছে। কাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে। আগামীকাল বিকেলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে সূত্রটি।
ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির দুই দিন পরই বাংলাদেশের দর্শকেরাও দেখার সুযোগ পাবেন।
চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন এব্রাহাম। ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
৩ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
৩ ঘণ্টা আগে