
মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আরে মিয়া সাহেবেরা, বহু দেখেছি, ঠাকুরগাঁওয়ের চখা রাজাকারের পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঙ্কার দিচ্ছে। ডান্ডা মারা তো শুরুই হয় নাই। এখনই হাসপাতালে ভর্তি হন। আর বাকি দিন তো পড়েই রয়েছে।’
আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মৃণাল কান্তি দাস এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাঁর হাতে নৌকা প্রতীক তুলে দেবেন, তাঁকে বিজয়ী করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের এক কাতারে হয়ে লড়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বিএনপির সমালোচনা করে মৃণাল কান্তি দাস বলেন, ‘২০০৮ সালে পারেনি। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। ২০১৪ সালে চেষ্টা করা হয়েছিল। খালেদা জিয়া এক শ দিন রাস্তায় বসে ভিক্ষা করেছিল আমাদের হটাতে, কিন্তু পারেননি। শেষে আপনাআপনি লেজ গুটিয়ে লেংটি কুকুরদের মতো ঘরে ফিরে গেছেন। এইবারও স্পর্ধা দেখাচ্ছে। মাঝে মাঝে হুংকার দিচ্ছে, ধমক দিচ্ছে, দেখিয়ে দেবে, বিচার করবে, ফাঁসি দেবে।’
নিজ নির্বাচনী এলাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন থেকে অনেকটাই বঞ্চিত বলে সংসদে দাবি করেন সরকারদলীয় এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘পদ্মা, মেঘনা, গোমতী, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীর পাড়ের এই এলাকায় রয়েছে অনেক চর, হাওর-বাঁওড়। সেখানকার মানুষ অনেক কষ্টে আছে বন্যা, নদীভাঙনে। ভূমিদস্যুতা, বালুদস্যুতা রয়েছে। বালুদস্যুরা মানুষের ভূমি কেড়ে নিয়ে যাচ্ছে।
‘প্রধানমন্ত্রী চান, এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে। আর বালুদস্যুরা দিনদুপুরে প্রশাসনের নাকের ডগায় ভেপু দিয়ে চার-পাঁচ ফুট মাটি কেটে নিয়ে যাচ্ছে। কৃষকেরা চাষ করতে পারেন না। জেলা প্রশাসককে জানাই, পুলিশকে জানাই। কোথাও সহযোগিতা পাই না।’

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
২ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
২ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
৭ ঘণ্টা আগে
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও ইতিমধ্যে অধিকাংশ ইউপির চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী চূড়ান্ত করেছে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই নির্বাচনে ভালো ফল করতে কয়েক মাস আগে থেকে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে স্থানীয় পর্যায়ে প্রচার চালাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে
১৭ ঘণ্টা আগে