
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে ও সাক্ষাৎকারে মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়া থেকে ভিসাপ্রার্থীদের বিরত থাকতে বলেছে ঢাকায় দেশটির দূতাবাস।
আজ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের তথ্যের ভিত্তিতে ভিসা-প্রার্থীদের পাসপোর্টে জাল ভিসা স্ট্যাম্প দেওয়ায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ভিসা-প্রার্থীদের নিজের আবেদনপত্র নিজেই পূরণের তাগিদ দিয়ে দূতাবাস বলেছে, এ ক্ষেত্রে কারও ভিসা এজেন্ট বা দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ভিসার আবেদনে কী কী তথ্য দিতে হবে, তা দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখ করা আছে।
দূতাবাস বলেছে, অসত্য তথ্য দেওয়া শুধু ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি বাড়ায় না, পরে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে।
উল্লেখ্য, জালিয়াতি ও মিথ্যা তথ্য দিয়ে ভিসা আবেদন করার অভিযোগে তিন বাংলাদেশির বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। মামলায় এরই মধ্যে অভিযুক্ত তিনজনসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
৬ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে