
নাব্যতা-সংকটে ভারতে গঙ্গা নদীতে আটকে গেছে বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’। আজ সোমবার বিহারের ছপরা এলাকায় গঙ্গার অগভীর অংশে আটকে যায় জাহাজটি। পরে যাত্রীদের ছোট নৌকায় করে নামানো হয়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি নদীতে আটকে যায়নি। বরং মাঝ নদীতে জাহাজটি নোঙর করা হয়। তখন যাত্রীরা ছোট নৌকায় করে পাশের দর্শনীয় এলাকায় যান।
ভারতের অন্য একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি মাঝ গঙ্গার অগভীর অংশে আটকে যায়। মূলত নাব্যতা-সংকটের কারণেই বিশাল প্রমোদতরিটি জেটিতে ভিড়তে পারেনি।
১৩ জানুয়ারি বেনারসে জাহাজটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাহাজটি উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে ৫১ দিনের যাত্রা শেষ করার কথা রয়েছে আসামের ডিব্রুগড়ে। কিন্তু যাত্রা শুরুর তিন দিনের মাথায় মাঝ গঙ্গায় আটকে পড়ার খবর পাওয়া গেল।
ছপড়া জেলা প্রশাসন জানিয়েছে, আজ বিহারের চিরান্দ প্রত্নক্ষেত্রে যাত্রীদের নামানোর জন্য তীরের দিকে যাচ্ছিল জাহাজটি। কিন্তু গঙ্গায় পানি কম থাকায় জাহাজটি জেটিতে ভিড়তে গিয়ে আটকে যায়। তবে যাত্রীদের নির্বিঘ্নে নামানো হয়েছে।
এদিকে জাহাজটির এ যাত্রার পরিচালক রাজ সিংহ এনডিটিভিকে বলেছেন, জাহাজটি যথাসময়ে পাটনায় পৌঁছেছে। কোনো বড় জাহাজই জেটিতে ভিড়তে পারে না। মাঝ নদীতেই অবস্থান করে। আর অসংখ্য মানুষ জাহাজ দেখতে ঘাটে ভিড় করছে। ফলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটি ঘাটে ভিড়ানো হয়নি।
আধুনিক ব্যবস্থাসম্পন্ন বিলাসবহুল এ জাহাজ গঙ্গার কম নাব্য অবস্থার মধ্যে চলতে পারবে কি না, এটির কারণে নদীর জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা।

একসময় বিশ্বজুড়ে একটা শৃঙ্খলা ছিল। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক শৃঙ্খলা ও জোটভিত্তিক ব্যবস্থা গড়ে উঠেছিল, তা এখন ভাঙনের মুখে। আর এর জন্য দায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন ২০২৬-এ এমন তথ্য উঠে এসেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধুনিক রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে দ্রুত মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছে পেন্টাগন।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নির্বাচনে বিজয়ী দল বিএনপি, দলের নেতা তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে
সম্প্রতি চট্টগ্রাম বন্দরের ইজারা দেওয়া নিয়ে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত দুবাইভিত্তিক বন্দর ও লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ড। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বব্যাপী বন্দর পরিচালনাকারী এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইয়েম পদত্যাগ
৯ ঘণ্টা আগে