মমতা শঙ্কর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন প্রখ্যাত নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেত্রী। সত্যজিৎ রায়, মৃণাল সেনদের মতো প্রথিতযশা পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।
মৃণাল সেনের সঙ্গে তাঁর প্রথম সিনেমা—মৃগয়া। এক সাঁওতালি মেয়ের চরিত্রে অভিনয় করেন মমতা।
সত্যজিৎ ও মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করদের পারিবারিক বন্ধুত্ব ছিল। মৃণাল সেন তাঁকে বারবার বলতেন, তুমি সিনেমা করো না কেন? তাঁর মা অমলা শঙ্করকে বলতেন, ‘কেন ওকে ফিল্মে নামাচ্ছেন না?’
মমতার নাকি তখন পড়াশোনা করতে একদমই ভালো লাগত না। এ নিয়ে হয়তো পরিবারও কিছুটা হতাশ ছিল। মৃণাল সেনের কথা শুনে মা অমলা নিজেই একদিন ফোন করেন। মৃণাল সেনকে তিনি বলেন, তিনি যদি ছবি করার কথা ভাবেন, তাহলে মেয়েকে দিতে রাজি।
মৃণাল সেন তখন ‘মৃগয়া’ ছবিটা ভেবেছেন। তিনি বললেন, ‘ঠিক আছে, কিন্তু একটা সাঁওতালি মেয়ের চরিত্র। তাকে কালো রং করা হবে।’
শুটিং শুরু হলে মমতা শঙ্করকে মেকআপ করে কালো রং করা হয়। নিজেকে দেখে আঁতকে উঠলেন তিনি। মৃণাল সেনকে খুব বিনয়ের সঙ্গে বললেন, ‘যদি কিছু মনে না করেন, আমি মেকআপ করব না, রোদে পুড়ে কালো হব।’
সময়টা ছিল এপ্রিল-মে মাস। সেই সময় সিনেমার চরিত্রের জন্য যতক্ষণ সূর্য থাকত, লবণ-পানি আর গ্লিসারিন গায়ে মেখে রোদে পুড়ে পুড়ে কালো হয়েছিলেন মমতা শঙ্কর।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে