দেশের বাজারে সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়ার পর এবার বাড়ল স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম। প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৩ হাজার টাকা করে বাড়িয়ে ৭৮ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনা, রুপা ও ব্রোঞ্জের দাম বাড়ার কারণে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই দাম সোমবার থেকেই কার্যকর হয়েছে।
স্মারক মুদ্রা কাগুজে নোট বা ধাতব কয়েনের মতো লেনদেন করা যায় না। সংগ্রহে রাখার জন্যই মানুষ সাধারণত এসব মুদ্রা কিনে থাকেন। আর এসব মুদ্রা শুধু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়গুলোতে পাওয়া যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ উপলক্ষে তৈরি করা ১০ গ্রাম স্বর্ণের পৃথক তিনটি মুদ্রার দাম সর্বোচ্চ ৩ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে মুদ্রাগুলোর নতুন দাম ৭৫ হাজার টাকা থেকে বেড়ে ৭৮ হাজার টাকা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ ’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার প্রতিটি ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি। প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলোর (বাক্সসহ) দাম প্রতিটির ৭৮ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী ১৯৯৬ ও বাংলাদেশ ব্যাংকের রজতজয়ন্তী ১৯৯৬ উপলক্ষে ৩১ দশমিক ৪৭ গ্রাম ওজনের রৌপ্যমুদ্রার দাম ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।
অন্যান্য স্মারক মুদ্রার মধ্যে ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু উদ্বোধন উপলক্ষে ছাড়া রৌপ্য ও ব্রোঞ্জের ৩০ গ্রাম মুদ্রার দাম ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী ও ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর উপলক্ষে তৈরি করা ২৫ গ্রাম রৌপ্যমুদ্রার দাম ১ হাজার টাকা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী ২০১১ উপলক্ষে ছাড়া ২১ দশমিক ১০ গ্রাম রৌপ্যমুদ্রার দামও ১ হাজার টাকা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০১১ উপলক্ষে প্রকাশিত ৩০ গ্রাম রৌপ্যমুদ্রার দাম ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩ উপলক্ষে বাজারে ছাড়া ২২ গ্রাম রৌপ্যমুদ্রার দাম ১ হাজার টাকা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ উপলক্ষে প্রকাশিত ৩০ গ্রাম রৌপ্যমুদ্রার দাম ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা।
পাশাপাশি বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ছাড়া ২০ গ্রাম ওজনের রৌপ্যমুদ্রার দাম ৫০০ টাকা বাড়িয়ে সাড়ে ৫ হাজার টাকা করা হয়েছে।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
৩৩ মিনিট আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় কমানোর পর গত বৃহস্পতিবার বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার ফের দাম কমানো হলো। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
৫ ঘণ্টা আগে
সাধারণত একজন পোশাক কারখানায় নির্দিষ্ট কর্মঘণ্টার কাজ সারার পাশাপাশি সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত কর্মঘণ্টার কাজও চালিয়ে নেন। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত অতিবাহিত হচ্ছে তাঁর কর্মজীবনের নিয়মিত রুটিন। বিনিময়ে মাস শেষে মেলে নির্ধারিত বেতন, তা দিয়েই চলে সংসারের খরচ, সন্তানের পড়াশোনা।
১০ ঘণ্টা আগে