বাংলাদেশের সংগীতাঙ্গনে একের পর এক গান উপহার দিচ্ছেন নতুন-পুরোনো শিল্পীরা। ইন্টারনেটের এই যুগে খুব সহজেই নানা ভাষার গান আকৃষ্ট করছে বাংলাদেশি শ্রোতাদের। বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নেও গান করছেন শিল্পীরা। বিশ্বায়নের এই যুগে বড় হচ্ছে বাজার আর সারা বিশ্বের সংগীতপ্রেমীরাও ঝুঁকে পড়ছে নানা ধরনের মিউজিক জনরায়।
এমন সময়ে এই দেশের মাটি ও জলের স্পর্শে বেড়ে উঠছে একদল শিল্পী। যারা বাংলার সংস্কৃতিকে নকশিকাঁথার উষ্ণতায় মুড়িয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। সৃষ্টি করছে দারুণ সব সুর যেখানে রয়েছে আবেগের শত রং, কবিতার ছোঁয়া ও খুব সাধারণ সঙ্গীতযন্ত্রের ব্যবহার।
এমনই একজন মিউজিশিয়ান আহমেদ হাসান সানি। যার সংগীত আপনার মনকে এক নিভৃতে নিয়ে যায়। হতাশা থেকে নব উদ্যমে পুরোনো দিনের স্মৃতিতে আপনি হারিয়ে যান হঠাৎ।
আহমেদ হাসান সানির প্রথম অ্যালবাম মুক্তাঞ্চল প্রকাশের প্রায় সাত বছর পর আসছে দ্বিতীয় অ্যালবাম ‘লুটপাট’। লুটপাট অ্যালবামে মোট ৭টি গান থাকবে। তবে ৭টি গানই এক সঙ্গে মুক্তি পাচ্ছে না। অ্যালবামটির প্রথম গান ‘আমরা হয়তো’ মুক্তি পাবে আগামী ৭ জানুয়ারি আহমেদ হাসান সানির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া মিউজিক প্ল্যাটফর্ম Spotify-তে শোনা যাবে তাঁর এই নতুন অ্যালবামটি।
তানভীর চৌধুরী, তারেক মাহমুদ, জীবনানন্দ দাশ ও নিজের লেখা গানগুলোর সুর করেছেন সানি। মিউজিক ভিডিওটিতে আহমেদ হাসান সানির পাশে দেখা যাবে তামান্না হক বর্ণাকে।
সানি মূলত একজন চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা। এর পাশাপাশি বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এ ছাড়া নানা সময়ে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে জন্য গান গেয়ে চলেছেন তিনি। সম্প্রতি হাতিরপুল সেশনস-এ তাঁর ‘শহরের দুইটি গান’ বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
সানি তাঁর মিউজিক ও জীবন নিয়ে বলেন, ‘আমার গান আমার কাছে বেঁচে থাকার প্রমাণ। আমার জীবনে যখন জ্বলছে আগুন, আমার গান ছাই কিংবা আগুন ছাড়া আর কিছু নয়।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে