রাজ-পরীমণির বিচ্ছেদ নিয়ে দুই দিন ধরে নানা জল্পনা চলছে। গত শুক্রবার মধ্যরাতে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দেন পরীমণি। সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ না খুললেও আজ রোববার ভোরে ফেসবুকে রক্তমাখা বিছানার দুটি ছবি পোস্ট করেন। কাল সোমবার সংবাদ সম্মেলন করারও ঘোষণা দেন।
কিন্তু বিকেলে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা পরোক্ষভাবে জানান পরীমণি। তিনি স্ট্যাটাসে লেখেন, ‘রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি।’ রাজের হাতে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও করেন পরীমণি।
পরীমণি লেখেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা, তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন শতকোটিবার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই, এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সুত্র হয়ে দাঁড়াল।’
শারীরিক নির্যাতনের অভিযোগ করে পরীমণি লেখেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।’
সন্তান রাজ্যের স্বার্থে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে পরীমণি বলেন, ‘রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার ওপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। সম্মানিত গণমাধ্যমকর্মী যাঁরা রয়েছেন, আপনারা নিশ্চই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা-মাকে একসাথে নিয়ে বড় হতে পারল না, এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার কাছে!’
গত শুক্রবার দিবাগত রাতে পরীমণি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’
এরপরই শুরু হয় রাজ-পরীমণির সংসার ভাঙা নিয়ে শোরগোল। আজ নতুন করে বিছানা ও বালিশে রক্তমাখা ছবি প্রকাশ করে চলমান ঘটনায় নতুন বাঁক আনলেন পরীমণি।
এবিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি শরিফুল রাজ। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।
গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষ পর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন।
গত বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরীমণি-রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায়। তাঁরা বিয়ের বিষয়টি ঘোষণা দেন ২০২২ সালের ১০ জানুয়ারি।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
৬ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
৯ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১০ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১০ ঘণ্টা আগে