চিত্রনায়িকা পরীমণির জীবনের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর পরীমণির পাশে দাঁড়িয়েছেন তিনি।
গতকাল শুক্রবার গভীর রাতে পরীমণি এক স্ট্যাটাসে স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে সম্পর্কচ্ছেদের ইঙ্গিত দেন। অনেকেই পরীমণির পাশে দাঁড়িয়েছেন, তাঁকে ধৈর্য ধরতে বলেছেন। সর্বশেষ তসলিমা নাসরিন এই দলে যোগ দিলেন।
আজ শনিবার ভোরে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে---। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।
তসলিমা লেখেন, ‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এটাই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’
গতকাল রাতে ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে জরুরি আর কিছুই নেই।’
গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষ পর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন। তবে কি মিম ইস্যুতেই ঘর ভাঙছে রাজ-পরীর?
পরীমণি সম্পর্কিত আরও পড়ুন:

রোজার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির প্রায় দুই মাস পরেও দেশ-বিদেশের হলে দর্শক ধরে রেখেছে তানিম নূরের সিনেমাটি। হলের সাফল্যের রেশ থাকতেই হোম স্ক্রিনে আসছে বনলতা এক্সপ্রেস। ২৪ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিনেমা।
১ ঘণ্টা আগে
২০০৪ সালে মেদিনীপুর থেকে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন এক সাধারণ তরুণ। উদ্দেশ্য ছিল অভিনয়। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে এসে সেই অনির্বাণ ভট্টাচার্য আজ বাংলা থিয়েটার ও সিনেমার অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র।
৪ ঘণ্টা আগে
আজ তিনি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিল সালমান খানকে!
৮ ঘণ্টা আগে
সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম ব্যান্ড আর্টসেল। কনসার্ট নিয়ে দেশ-বিদেশে সারা বছর ব্যস্ত থাকে দলটি। তবে ছয় মাস ধরে আর্টসেলের নতুন কোনো কনসার্টের খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছিল তারা। অবশেষে বিরতি কাটিয়ে আবার ফিরছে আর্টসেল।
১১ ঘণ্টা আগে