বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াৎ এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। বিএফডিসিতে গতকাল শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে একই প্যানেলের দুই প্রার্থী বিজয়ী হন।
সন্ধ্যা থেকে শুরু করে রাত ১২.২৫ মিনিট পর্যন্ত ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু ফল ঘোষণা করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুশফিকুর রহমান গুলজারকে মাত্র চার ভোটের ব্যবধানে হারিয়েছেন কাজী হায়াৎ।
বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি বিজয়ের মাসে বিজয় পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। আমার ভোটারদের অনেক ধন্যবাদ।’
আর শাহীন সুমন বলেন, ‘হায়াৎ ভাই নিজেই একটা ব্র্যান্ড। তাঁকে নিয়েই আমরা এগিয়ে যাব। এই জয় আমাদের সবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
পরিচালক সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের ছিলেন ৩৬৮ জন। তাঁদের মধ্যে ৩০২ জন পরিচালক ভোট প্রদান করেন।
এ ছাড়া সমিতির সহসভাপতি পদে ছটকু আহমেদ, উপমহাসচিব পদে কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ পদে সেলিম আজম, সাংগঠনিক সচিব পদে শাহীন কবির টুটুল, তথ্যপ্রযুক্তি সচিব নূর মোহাম্মদ মনি, সাংস্কৃতিক ও ক্রীড়াসচিব আব্দুর রহিম বাবু, প্রচার-প্রকাশনা ও দপ্তর পদে ওয়াজেদ আলী বাবলু।
মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এস ডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন ও সোহানুর রহমান সোহান নির্বাহী সদস্য হয়েছেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে