
মারা গেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। তাঁর মৃত্যুতে পুরো পৃথিবী শোকাহত। খেলার দুনিয়া থেকে বিনোদন জগৎ—সব জায়গা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তারকা শোক প্রকাশ করছেন।
তবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার পেলের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে অনলাইনে নেটিজেনদের রোষানলে পড়েছেন। পেলের আত্মার শান্তি কামনা করে দেওয়া পোস্টে তিনি পাশাপাশি জুড়ে দিয়েছেন ব্রাজিল ফুটবল দলের তারকা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ছবি! তিনি সম্ভবত ভেবেছেন সেটি পেলের তরুণ বয়সের ছবি!
অভিনেত্রীর এমন ভুল দেখে নেট দুনিয়ার অনেকেই ক্ষেপে গেছেন। অনেকের কাছে এই ভুল ক্ষমার অযোগ্য। ব্যাপক তোপের মুখে অভিনেত্রী নতুন পোস্ট দিলে ভক্তরা সেখানে গিয়েও ক্ষোভ প্রকাশ করছেন। একজন লিখেছেন, ‘দায়িত্বশীল জায়গা থেকে এমন ভুল মেনে নেওয়া যায় না। এমন ভুল কিন্তু বড় ধরনের অপমান। ভবিষ্যতে এটা মনে রেখো।’
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিলেন পেলে। গত নভেম্বরে কেমোথেরাপি কাজ না করায় হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তিকে। কিন্তু অবস্থা অবনতির দিকেই যেতে থাকে। অবশেষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সর্বকালের সেরা ফুটবলার পেলে। এই কিংবদন্তির মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যু খবর জানান।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে