
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটারেরা। তবে বরাবরের মতো এই রসিক নির্বাচনেও ইভিএমে ভোটগ্রহণ নিয়ে ছিল নানা অভিযোগ। বেশ কয়েকটি কেন্দ্রে এখনো লাইনে থাকা ভোটারেরা ভোট দিতে দাঁড়িয়ে আছেন। অবশ্য সকাল সাড়ে আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত যেসব কেন্দ্র ভোটগ্রহণ শেষ করতে পেরেছে সেগুলো গণনা শুরু হয়ে গেছে। এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মহানগর এলাকায় মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
ভোটের মাঠে খাতা-কলমে মেয়র পদে প্রার্থী ৯ জন। তবে স্থানীয় ভোটারেরা বলছেন, প্রার্থী ৯ জন হলেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তিন প্রার্থীর মধ্যে। তাঁরা হলেন সদ্য বিদায়ী মেয়র জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল)। আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা)। আর স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান মিলন (হাতি)। তবে শেষ পর্যন্ত লড়াইটা গড়াবে মোস্তফা আর ডালিয়ার মধ্যে।
অন্য ছয় প্রার্থী হলেন বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু (দেয়ালঘড়ি), জাকের পার্টির খোরশেদ আলম খোকন (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), মেহেদী হাসান বনি (হরিণ)।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে