বর্ষীয়ান তেলুগু অভিনেতা ছালাপথি রাও মারা গেছেন। আজ রোববার বানজারা হিলসের এমএলএ কলোনিতে তাঁর ছেলে অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রবি বাবুর বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ খবর দিয়েছে।
এই অভিনেতা ছয়শরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তেলুগু সিনেমায় তাঁর কমেডি অভিনয় ও খলনায়কের চরিত্র তাঁকে দর্শকদের মনে জায়গা করে দিয়েছিল।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন ছালাপতি রাও। অভিনীত সিনেমার প্রতিটি চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি।
ছালাপথি রাও একটানা ৫৬ বছর অভিনয় করে গেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—সাক্ষী (১৯৬৭), ড্রাইভার রামুডু (১৯৭৯), ভজরাম (১৯৯৫), মুন্না (২০০৭) এ ছাড়া বলিউড সিনেমা, কিক (২০০৯) সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র বাঙ্গারাজু (২০২২)।
এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে দক্ষিণে নেমে এসেছে শোকের ছায়া। গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন আরেক বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। গত তিন দিনে এই দুজন অভিনেতার মৃত্যু চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সবাই।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
৩ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
৩ ঘণ্টা আগে