নারীর জীবনের আকাঙ্ক্ষিত অনুভূতির নাম মাতৃত্ব। প্রত্যেক নারী-পুরুষই সন্তানের মুখে মা-বাবা ডাক শুনতে চান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে পরিবেশগত ও আচরণগত বিভিন্ন কারণে গর্ভধারণে ব্যর্থতার হার বেড়েই চলেছে। ফলে অনেক নারীই মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন।
কখন বন্ধ্যত্ব
নিয়মিত শারীরিক মিলন সত্ত্বেও কোনো নারী এক বছর বা তার বেশি সময় ধরে গর্ভধারণে ব্যর্থ হলে চিকিৎসাবিদ্যায় সেটাকে বন্ধ্যত্ব
বলে ধরা হয়।
নারী-পুরুষ উভয়ের হতে পারে
এটি পরীক্ষালব্ধ স্বীকৃত যে বন্ধ্যত্বের জন্য নারী ও পুরুষ দুজনই সমানভাবে দায়ী। আবার বন্ধ্যত্বের কিছু কারণ রয়েছে অজানা।
গর্ভধারণে জটিলতা বা ব্যর্থতার কারণ
পুরুষের ক্ষেত্রে স্পার্ম বা শুক্রাণুর উৎপাদন, সংখ্যা, গতি, আকার ইত্যাদি ব্যাহত হলে বা স্বাভাবিকের চেয়ে কম হলে বন্ধ্যত্ব হতে পারে।
নারীর ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদন-পরিস্ফুটন ব্যাহত হলে, জরায়ু বা ডিম্বাশয়ে কোনো ধরনের ত্রুটি বা টিউমার অথবা চকলেট সিস্ট থাকলে, ডিম্বনালি বন্ধ হয়ে গেলে বন্ধ্যত্ব হতে পারে।
বন্ধ্যত্বের কারণ
সমাধান
চিকিৎসা
গর্ভধারণে ব্যর্থতা বা বন্ধ্যত্বের চিকিৎসা কিছুটা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ধৈর্য ধরে মানসিক চাপমুক্ত থেকে চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। গর্ভধারণে সাফল্য পেতে নারীর ঋতুচক্রের উর্বর সময়ে ঘন ঘন শারীরিক মিলন অত্যন্ত জরুরি। নিয়মিত ঋতুচক্রের ক্ষেত্রে উর্বর সময় মাসিকের ৯ম দিন থেকে ১৯তম দিন পর্যন্ত ধরা হয়। অনিয়মিত ঋতুচক্রের ক্ষেত্রে মাসিক শেষ হওয়ার পরদিন থেকে পরবর্তী দুই-তিন দিন অন্তর শারীরিক মিলন করতে হবে পরবর্তী মাসিক শুরু হওয়ার আগে পর্যন্ত। দেখা গেছে, শুধু সঠিক সময়ে শারীরিক মিলনের ফলে ৯০ শতাংশ দম্পতি দুই বছরের মধ্যে গর্ভধারণে সক্ষম হন।
বন্ধ্যত্বের চিকিৎসাপদ্ধতির মধ্যে রয়েছে:
চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে বন্ধ্যত্ব রোগের চিকিৎসায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। রয়েছে শুক্রাণু বৃদ্ধির এবং ডিম্বাণু পরিস্ফুটনের সহায়ক ওষুধসহ কৃত্রিম উপায়ে গর্ভধারণের চিকিৎসা। মনে রাখতে হবে, স্বাস্থ্যকর জীবনযাপন প্রণালি অনুসরণ ছাড়া কোনো পদ্ধতিই সম্পূর্ণ কার্যকর হবে না। সুষম খাদ্যাভ্যাস, সুন্দর জীবনযাপন বন্ধ্যত্ব নিরাময়ে অনেকটাই সহায়ক।
ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫