পিউর বাবা তার জন্যে একটি খেলনা হেলিকপ্টার কেনে। যা দেখে দুই বোকা ভাই হাবলু ও গাবলুর খুব লোভ হয়। তারা খেলনাটির জন্যে পিউদের বাসা পর্যন্ত অনুসরণ করে গেটের বাইরে দাঁড়িয়ে বুদ্ধি করতে থাকে কীভাবে বাড়ির ভেতরে যাওয়া যায়।
সন্ধ্যায় বাড়ির ছাদে পিউর সাথে অর্নব, অনন্যা, দীপু, উষা, শুভ—ওরা সবাই মিলে ক্রিসমাস ট্রি সাজায়। ছাদে পিউর বাবার কাছ থেকে গল্পের ছলে সবাই জানতে পারে ২৫ ডিসেম্বর কেন বড়দিন, যীশুর মাহাত্ম ও তার বাণী। শুনে শিশুরা খুব আনন্দ পায়।
রাতে পিউ ঘুমিয়ে পড়লে বাবা বালিশের পাশে সেই বিকেলে কেনা গিফটটা রেখে দেয়। তখন চুপি চুপি বারান্দা দিয়ে প্রবেশ করে হাবলু আর গাবলু। তারা পিউর সারা ঘরে খুঁজে দেখে কোথায় সেই হেলিকপ্টারটা। এক সময় হাবলুর চোখে পড়ে বাবার রেখে যাওয়া সেই সান্তার পোশাক। হাবলু মজা করতে গিয়ে সেটা পরে নেয়।
এমন সময় গিফটের প্যাকেটটি তাদের নজরে পড়ে। হাবলু সেটা নিতে গেলে ঘুম ভেঙে যায় পিউর। সে সান্তাকে দেখে বিস্ময়ে অভিভূত। তার বিশ্বাসই হয় না যে সত্যি সান্তা এসেছে। তাকে উপহার দিচ্ছে। কিন্তু সে খেয়াল করে যে সান্তা তাকে গিফটটা না দিয়ে বরং নিয়ে যাচ্ছে।
এমন গল্প নিয়ে বড়দিন উপলক্ষে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। তোফায়েল সরকারের পরিচালনায় নাটকটি প্রচারিত হবে রোববার দুপুর ২টায় ও রাত ৯টা ৩০ মিনিটে।

গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে ‘প্রেশার কুকার’ মুক্তি দিয়েছেন রাফী। এবারও ঈদের প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে তাঁর পরিচালিত সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক।
২৬ মিনিট আগে
ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।
২ ঘণ্টা আগে
সবশেষ আনুশকাকে দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায়। মাঝে ২০২২ সালে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। অবশেষে জটিলতা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব...
২০ ঘণ্টা আগে