ডেস্কটপের ঘেরাটোপে বন্দী হয়ে একই জায়গায় বসে আর কত গেমিং করা যায়! এমন তো মনে হতেই পারে, এই অগ্রহায়ণের হিম হিম সন্ধ্যায় ছাদে বসে একটি রক্ত গরম করা গেম খেলছেন আপনি। মনে হলেই তো আর হলো না। তার জন্য পুরো গেমিং সেট টানাটানি করতে হবে—এটা ভাবলেই আপনার সে ইচ্ছা উবে যাবে। কিন্তু আসুস বলছে, সেটা আর হবে না। আপনার যেখানে ইচ্ছে, যখন ইচ্ছে বসে গেমিং করতে পারবেন। সে জন্য এবার গেমারদের জন্য ‘ভালো মানের’ ল্যাপটপ নিয়ে এসেছে তাইওয়ানের এ প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বাজারে এসেছে আসুসের ল্যাপটপ আসুস আরওজি জেফিরাস এম১৬। এতে ব্যবহার করা হয়েছে ইনটেল কোর-আই৯ ১১ হাজার ৯০০এইচের ২ দশমিক ৫ গিগাহার্জের প্রসেসর, ৪ জিবি র্যাম, ২ টেরাবাইট এসএসডি কার্ড এবং জিডিডিআর৬ ৮ জিবির গ্রাফিকস কার্ড। ১৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপের রেজল্যুশন ২৫৬০×১৬০০ পিক্সেল হওয়ায় খুব স্বাচ্ছন্দ্যে ভিডিও উপভোগ করা যাবে। এই ডিসপ্লে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৩এমএস রেসপন্স টাইম, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট কভারেজ, ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। এ ছাড়া আসুসের দাবি অনুসারে, ডিভাইসের এই স্ক্রিন, ফুল-স্পেকট্রাম কালার অ্যাকিউরেসিসহ আরওজি নেবুলা ডিসপ্লে হিসেবে তৈরি এবং এটি আগের কম্পিউটারগুলোর তুলনায় ৫ শতাংশ পর্যন্ত ছোট। এটি ওজনে হালকা হওয়ায় খুব সহজে ব্যাগে বহন করা যাবে। আসুস আরওজি জেফিরাস এম১৬ ১১ জেন ল্যাপটপে দেওয়া হয়েছে প্রতি ঘণ্টায় ৯০ ওয়াট ক্ষমতা সরবরাহকারী লাইন ব্যাটারি। ফলে দ্রুত চার্জ শেষ হওয়ার কিংবা ব্যাটারি ফুলে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এ ল্যাপটপটি এক চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত চলবে বলে দাবি করেছে আসুস।
ল্যাপটপটিতে ভিডিও কিংবা ছবি এডিটের ক্ষেত্রে স্বচ্ছ রং দেখা যাবে। আপডেট সব ফিচারের কারণে কোনো প্রকার বাধা বা আটকানো ছাড়া নির্ভুল কাজ করা সম্ভব হবে এতে। এই ল্যাপটপে উচ্চ রেজল্যুশনের গেম কোনো ধরনের বাধা ছাড়া খুব সহজেই খেলা যাবে। এতে ইন্টেলিজেন্ট কুলিং ফিচার আছে, যা লিকুইড মেটাল কম্পাউন্ড প্রয়োগে সিপিইউকে শীতল করে এবং আর্ক ফ্লো ফ্যান বায়ুপ্রবাহকে আরও বাড়িয়ে দেয়।
আসুসের এই ল্যাপটপে রয়েছে শক্ত, পূর্ণদৈর্ঘ্যের এবং আর্গোনোমিকভাবে ডিজাইন করা ব্যাকলিট কি-বোর্ড। এই ল্যাপটপের দাম নির্ধারণ করেছে বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।
সূত্র: ল্যাপটপ ম্যাগ

অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
১৩ মিনিট আগে
অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—
২৬ মিনিট আগে
বাংলাদেশে একের পর এক তথ্য ফাঁসের (ডেটা ব্রিচ) ঘটনা সামনে আসছে। তবে এসব ঘটনার বেশির ভাগই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেরা শনাক্ত করতে পারছে না। এতে শুধু নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই নয়, দেশের প্রতিষ্ঠানগুলোর ডেটা সুরক্ষা ও নজরদারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৬ ঘণ্টা আগে
‘বয়স কম’ তাই ছাঁটাইয়ের তালিকায় নাম উঠল মাইক্রোসফটের এক কর্মীর। ভারতের হায়দরাবাদের ওই সফটওয়্যার প্রকৌশলী জানান, ছাঁটাইয়ের খবর দেওয়ার সময় তাঁর ব্যবস্থাপক তাঁকে ‘তুলনামূলকভাবে তরুণ’ উল্লেখ করেছেন।
২১ ঘণ্টা আগে