জুতার মাধ্যমে যেমন সৌন্দর্য প্রকাশ পায়, তেমনি বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে পা রক্ষা পায়। জুতা পরার কিছু আদব আছে। জুতা পরার একটি আদব হলো, সব কাজের মতো জুতা-স্যান্ডেল ডান দিক থেকে পরতে হয়। হজরত আয়েশা (রা.) বলেন, ‘মহানবী (সা.) পবিত্রতা অর্জন, চুল আঁচড়ানো এবং জুতা পরিধান করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন।’ (বুখারি)
জুতা-স্যান্ডেল খোলার সময় বাঁ দিক থেকে খুলতে হয়। মহানবী (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ জুতা পরে, সে যেন ডান দিক থেকে শুরু করে, আর যখন খোলে তখন যেন বাঁ দিক থেকে আরম্ভ করে।’ (বুখারি) একইভাবে জুতা বসে পরাও একটি অন্যতম আদব। হজরত জাবির (রা.) বলেন, ‘মহানবী (সা.) লোকদের দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন।’ (আবু দাউদ) মানুষের পা যেমন দুইটি, তেমনি দুই পায়ে জুতা পরিধান করাও আদব। এক পায়ে জুতা পরে অন্য পা খালি রেখে পথচলা যেমন খারাপ দেখায়, তেমনি ইসলামেও তা নিষিদ্ধ। মহানবী (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। হয় দুই পা খোলা রাখবে অথবা দুই পায়ে জুতা পরবে।’ (বুখারি) জুতা পরা ভদ্রতার প্রতীক হলেও মাঝেমধ্যে খালি পায়ে হাঁটাও সুন্নত। হজরত ফাজালাহ (রা.) বলেন, ‘মহানবী (সা.) আমাদেরকে মাঝেমধ্যে খালি পায়ে চলার আদেশ দিতেন।’ (আবু দাউদ) বিনয় প্রকাশ ও অন্তর থেকে অহংকার দূর করার জন্য মহানবী (সা.) সাহাবিদের মাঝেমধ্যে খালি পায়ে হাঁটার নির্দেশ দিতেন। (মিরকাত)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫