
বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করে অনলাইনে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে এক হ্যাকার। এর প্রায় ৩৮ লাখ নম্বর বাংলাদেশি হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর। গবেষণাভিত্তিক অনলাইন মাধ্যম সাইবার নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, নম্বরগুলো বিক্রির বিজ্ঞাপন একটি হ্যাকার ফোরামে পোস্ট করা হয়েছে।
মোট ৮৪টি দেশের নাগরিকদের নম্বর এই ডেটাবেসে রয়েছে। যুক্তরাষ্ট্রের ৩ কোটি ২০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা রয়েছে এতে। এ ছাড়া মিশরের ৪ কোটি ৫০ লাখ, ইতালির ৩ কোটি ৫০ লাখ, সৌদি আরবের ২ কোটি ৯০ লাখ, ফ্রান্সের এবং তুরস্কের ২ কোটি, যুক্তরাজ্যের ১ কোটি ১৫ লাখ এবং রাশিয়ার প্রায় ১ কোটি ব্যবহারকারীর নম্বর আছে সেই ডেটাবেসে।
সাইবার নিউজের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য বিক্রি করা হচ্ছে যথাক্রমে ৭ হাজার ডলার এবং আড়াই হাজার ডলারে।
চুরি যাওয়া তথ্য ব্যবহার করে হ্যাকাররা স্প্যামিং, ফিশিংয়ের মতো সাইবার অপরাধ করবে বলে আশঙ্কা করছে নেটিজেনরা।

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ বছর পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহউদ্দীন। ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে তাঁকে এ পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ৩ অক্টোবর বিকেলে রাজধানীর...
৭ ঘণ্টা আগে
এমন সমস্যায় কি আপনিও রয়েছেন? উৎসব এলেই গালে, কপালে, চিবুকে ব্রণের আনাগোনা দেখা দেয়? ব্রণ তাড়ানোর দুশ্চিন্তায় আবার পড়ে চোখের কোণে কালি। বিশেষ দিনে মেকআপ বসবে এই মুখের ত্বকেই। আর সেই ত্বকেই যদি সমস্যা দেখা দেয়, তাহলে সাজগোজের কোনো মানেই হয় না।
৯ ঘণ্টা আগে
ঘরে ঘরে সর্দি-জ্বর হচ্ছে। এ সময়ের জ্বরে মুখটাও ভীষণ তেতো হয়ে উঠছে। এমন হলে ভিটামিন ‘সি’ যুক্ত টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখন বাজারে আনারস, পেয়ারা ও আমড়া পাওয়া যাচ্ছে। এগুলো দিয়েই মুখরোচক টক ফল মাখা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করবেন? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা...
১১ ঘণ্টা আগে
এক ছাদের নিচেই বসবাস। তবু কেউ যেন কারও মুখের দিকেও ভালোভাবে তাকান না। প্রয়োজন ছাড়া বাড়তি কোনো কথা বলা হয় না। শেষ করে মনের কথা বলেছেন, ভুলেই গেছেন। বাড়ি ফিরে দু’জনেই নিজের ফোনে ব্যস্ত। খাওয়ার সময়ও আলাদা করে ফেলেছেন। মানসিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্কেও ভাটা পড়েছে।
১৩ ঘণ্টা আগে