টুইটার কিনে নেওয়ার পরই ব্যাপক ছাঁটাই শুরু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরই মধ্যে আবার নতুন কর্মী নিয়োগেরও পরিকল্পনা প্রকাশ করেছেন। ফলে এখনো টুইটারে পুরোনো কর্মীদের মধ্যে ছাঁটাই আতঙ্ক চলছে। সম্প্রতি কর্মীদের বেশি কাজ করার নির্দেশনা দিয়ে মধ্যরাতে ই–মেইল করেছেন মাস্ক।
অন্য একাধিক কর্মকর্তার মতো চাকরি নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন টুইটারের পাবলিক পলিসির গ্লোবাল ভাইস-প্রেসিডেন্ট সিনেড ম্যাকসুইনি। তিনি জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে সপ্তাহে তাঁর কাজের সময় বেড়ে দাঁড়িয়েছে ৭৫ ঘণ্টারও বেশি। যেখানে আগে নিয়মিত ৪০ ঘণ্টা কাজ করতে হতো।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, টুইটারে চাকরির নিরাপত্তায় আদালতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন ম্যাকসুইনি। ম্যাকসুইনি জানান, তিনি পদত্যাগ না করা সত্ত্বেও কোম্পানির কোনো সিস্টেমে প্রবেশ করতে পারছেন না। এমনকি চলতি মাসের শুরুতে তিনি কোম্পানি থেকে ছাঁটাইয়ের নোটিশও পান। তাঁর বিবৃতির পর গত শুক্রবার আদালত ছাঁটাই স্থগিতের আদেশ জারি করেন।
ম্যাকসুইনি জানান, গত ১৬ নভেম্বর মধ্যরাতে কর্মীদের দেওয়া ইলন মাস্কের ই–মেইলের কোনো জবাব দেননি ম্যাকসুইনি। ই–মেইলটিতে কর্মীদের ‘কঠোর পরিশ্রমী’ হতে বলেছিলেন মাস্ক। যারা মাস্কের কথা মেনে টুইটারে থাকতে চান, তাঁদের ই–মেইলে প্রদর্শিত ‘হ্যাঁ’ বাটনে চাপ দিয়ে পরবর্তী লিংকে প্রবেশ করতে বলা হয়েছিল। যারা এটি করবে না তাঁরা পদত্যাগ করেছেন বলে ধরে নেওয়া হবে।
টুইটারে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন ম্যাকসুইনি। তাঁর কর্মসংস্থান চুক্তি অনুসারে প্রতি সপ্তাহে তিনি ৪০ ঘণ্টারও বেশি সময় কাজ করেছেন। ম্যাকসুইনি জানান, ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কাজ আরও কঠিন হয়ে উঠেছে। তবে কঠিন পরিশ্রম করতে তাঁর কোনো অসুবিধা নেই।
ম্যাকসুইনি বলেন, ‘মাস্ক কর্মীদের “মিশ্র বার্তা” দিয়েছেন এবং “অপ্রথাগত পদ্ধতিতে” সংস্থাকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আপাত কোনো যুক্তি ছাড়াই কর্মীদের চাকরিচ্যুত করেছেন এবং নতুন করে কর্মী নিয়োগ করছেন।’
টুইটার অধিগ্রহণের পর থেকে কোম্পানির প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক। গত ১৬ নভেম্বর মধ্যরাতের ই–মেইলের পর আরও ২ হাজার কর্মী তাঁর নির্দেশনায় সাড়া না দিয়ে কোম্পানি ছেড়েছেন। টুইটার কর্তৃপক্ষ যদিও কিছু কর্মীকে ফিরে আসতে বলেছে।

ফ্রিজ খুললেই মেজাজটা খারাপ হয়ে যায়? কাচ, সিরামিক, মেলামিন, স্টিলের বাটিভর্তি খাবার আর ফ্রিজের দরজায় একেক গড়নের বোতল রাখা। প্রায় রোজই ভাবেন, ফ্রিজটা নতুন করে সাজাবেন, গোছাবেন। কিন্তু সেটা হয়ে উঠছে না। তাহলে এই ফিচার আপনার জন্যই।
১৩ ঘণ্টা আগে
টাকার টানাটানি কেবল যে রাতের ঘুম কেড়ে নেয়, তা নয়। নিয়মিত অভাবের কারণে যে মানসিক যন্ত্রণা বা ‘স্ট্রেস’ তৈরি হয়, তা কি আমাদের মস্তিষ্কের গঠনকেও বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) একদল বিজ্ঞানী এক দীর্ঘমেয়াদি গবেষণা চালান।
১৫ ঘণ্টা আগে
রাতের অভ্যাস! আমাদের দেশের জীবনধারায় এর কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। কিন্তু গবেষণা বলছে, রাতের সঠিক অভ্যাস আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর এই প্রভাবের কারণে ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো রোগের ঝুঁকি কমতে পারে।
১৭ ঘণ্টা আগে
ঘাড়ে হাত দিয়ে ঘুরে বেড়ানোর একটা বয়স থাকে। ফড়িংয়ের পেছনে দৌড়ানো কিংবা শরতের আকাশে সাদা মেঘ দেখে আশ্চর্য হওয়ার সময় সারা জীবন একই থাকে না। স্কুল বা কলেজের বেঞ্চ থেকে খেলার মাঠ কিংবা কিশোর বয়সের রোমাঞ্চের পেছনে ছুটে...
১৯ ঘণ্টা আগে