মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাচ্যনাটের দর্শক নন্দিত নাটক ‘কইন্যা’। আগামীকাল শুক্রবার ২৫ শে নভেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটির প্রদর্শিত হব। সিলেট-সুনামগঞ্জ হাওরাঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
নাটকের গল্পে দেখা যাবে, ‘কালারুকা নামের এক জনপদের মানুষ মনে করে, কইন্যা পীর তাদের দেখে রাখেন। কইন্যা পীর এ কালারুকায় এসেছিলেন অনেক আগে। গত হয়েছেন যুগ যুগ আগে। তবুও এ বিশ্বাস এই জনপদে বর্তমান। তাঁর সঙ্গী বহুরূপীকে তিনি খালি বাড়ির পুকুরে মাছ রূপে রেখে যান। খালি বাড়িতে এখন থাকেন নাইওর ও দিলবর নামের দুই ভাই। জনপদের সবাই জানেন, বিপত্নীক নাইওরের ওপর কইন্যা পীরের ভর আছে।
ইশকে মাতোয়ারা নাইওর ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন জলের বহুরূপীর সঙ্গে। যেন বহুরূপীর কাছে জানার দীক্ষা নেন। এ খালি বাড়িতে আশ্রিত মেছাব, নাইওরের ছোট ভাই দিলবরের সঙ্গে বিয়ের আয়োজন করে নিজ গ্রামের এক কইন্যার। যাকে সে নিজেই এক সময় বিয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়। যার প্রতি এখনো তার আসক্তি রয়েছে।
দুই গ্রামের বিচ্ছিন্নতার প্রতীক একটি খাল। যার নাম চেঙ্গের খাল। চেঙ্গের খালের পশ্চিম পাড়ের মৌলভি সাহেবজাদার ধর্মচিন্তা। পূর্বপাড়ের কালারুকার নাইওর আলীর ধর্মচিন্তা থেকে আলাদা। তিনি চান ওই পাড়ে কালারুকায় তার প্রভুত্ব প্রতিষ্ঠা করতে। এমন গল্প নিয়ে এগিয়ে গেছে কইন্যা নাটকের কাহিনি।
নাটকটির বিভিন্ন চরিত্র রূপায়ণ করছেন-আজাদ আবুল কালাম, সানজিদা প্রীতি, শাহানা রহমান সুমি, হীরা, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন, তপন মজুমদার, হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, জবা, রুবেল, সজীব, মিতুল, রাসেল, সোহেল প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনায়-মো. সাইফুল ইসলাম ও সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ।

‘মাস্টার’ নিয়ে নেদারল্যান্ডসের ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের শুরু থেকেই উপস্থিত ছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও তিন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন তাঁরা। আজ দেশে ফেরার কথা তাঁদের।
১৭ ঘণ্টা আগে
এবার জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থকদের পাশাপাশি শোবিজ তারকারাও নানা বিষয়ে পোস্ট শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। এ ক্ষেত্রে কেউ কেউ প্রতারণার শিকার হচ্ছেন, কেউ পাচ্ছেন হুমকি। সম্প্রতি এমন দুটি ঘটনা ঘটেছে অভিনেত্রী পরীমণি ও সাবিলা নূরের সঙ্গে।
১৭ ঘণ্টা আগে
মারা গেছেন যাত্রাশিল্পের অন্যতম পথিকৃৎ মিলন কান্তি দে। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গত শনিবার বেলা ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ার কলিশহরে নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর। লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ও গবেষক আমিনুর রহমান সুলতান জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মিলন কান্তি দে।
১৭ ঘণ্টা আগে
হলিউডের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা প্রতিবছর সিনেমা ও টেলিভিশনের সেরা পরিচালকদের পুরস্কৃত করে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে সম্প্রতি অনুষ্ঠিত হলো ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডের (সংক্ষেপে ডিজিএ অ্যাওয়ার্ড) ৭৮তম আসর।
১৭ ঘণ্টা আগে