স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৬২৭ জন ফার্মাসিস্ট (ডিপ্লোমা) নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফার্মাসিস্ট (ডিপ্লোমা)
পদ সংখ্যা: ৬২৭
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০-৩০, ২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রিধারী, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: গত ১ নভেম্বর পর্যন্ত বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম
১. ওয়েবসাইট http://dghsp.teletalk.com.bd এ গিয়ে আবেদন করতে হবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
২. সরকারি/আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩. প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ২ (দুই) কপি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
(খ) চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) জাতীয়তা সনদপত্রের মূল/সত্যায়িত কপি।
(গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
(ঘ) বীর মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে পৌর মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ইউ. পি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে।
(ঙ) ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও অন্যান্য কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। জমা দেওয়া যাবে ১৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs. query@teletalk. com. bd বা DGHSP. gov. bd@gmail. com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
বি. দ্র. বিস্তারিত এই লিংকে পাওয়া যাবে।

৪৪তম বিসিএসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নন-ক্যাডার পদে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল এবং স্থগিত করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
রূপায়ন গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক এন্টারপ্রাইজ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১ জুন, ২০২৬ পর্যন্ত।
৬ ঘণ্টা আগে