বিশ্ব ফুটবলে আর্জেন্টিনাকে হারানোই যেন এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ। কেউই পারছে না আর্জেন্টিনাকে থামাতে। আবুধাবির মোহাম্মদ জায়েদ বিন স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এ জয় দিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত রয়েছে আলবিসেলেস্তেরা।
আমিরাতের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যান লিওনেল মেসিরা। মেসির সহায়তায় ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দারুণ এক গোল করেন হুলিয়ান আলভারেজ। এরপর প্রথমার্ধের বাকি সময়টুকু চলে আনহেল দি মারিয়ার রাজত্ব। ২৫ মিনিটে ডান প্রান্ত থেকে বক্সের কাছকাছি থাকা দি মারিয়াকে বল বাড়ান মার্কাস অ্যাকুনা। দারুণ এক শটে গোলকিপারকে পরাস্ত করে ডান প্রান্তেই বল জালে জড়ান দি মারিয়া। ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলেন নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এবার তাঁর গোলে সহযোগিতা করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বাঁ পায়ের দুই শটে দুইবারই পরাস্ত আমিরাতের গোলরক্ষক। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একটি গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। ৪৪ মিনিটে বক্সের ভেতরে থাকা ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে মেসিকে বল বাড়িয়ে দেন দি মারিয়া। এবার আর মিস হয়নি আর্জেন্টাইন খুদে জাদুকরের। ৪-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টাইনরা।
দ্বিতীয়ার্ধে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে আরব আমিরাত। একাধিকবার পোস্টে লেগে ফিরে এসেছে বল। কখনোওবা এমি মার্তিনেজ বা জার্মান প্যাজ্জেলা হয়ে উঠেছিলেন দেয়াল। ম্যাচের পঞ্চম ও শেষ গোলটি হোয়াকিন কোরেয়ার। রদ্রিদো দি পলের বাড়ানো বল থেকে গোলটি করেন হোয়াকিন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১২ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪১ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে