জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের শীতকাল ছোট হয়ে আসছে। গ্রামগঞ্জে এখনো পৌষ-মাঘ শীতকাল হিসেবে জনজীবন বিপর্যস্ত করে রাখে। দেশের কোনো কোনো অঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকে আবার কোথাও কম থাকে। তবে ঢাকা শহরে শীতকাল ছোট। শীতকালে আমাদের দেশের প্রবীণেরা নানা ধরনের রোগে আক্রান্ত হন। সেবা-যত্নের অভাবে রোগভোগের সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
সঠিক সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। শীতকালে সাধারণত নিচের কয়েকটি রোগের প্রকোপ বেড়ে যায়।
হাইপোথার্মিয়া: তীব্র শীতে হতে পারে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া হলো শরীর যতটুকু তাপমাত্রা তৈরি করে, তার চেয়ে দ্রুত তাপ হারানো, অর্থাৎ শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যায়।
রেনোড ফেনোমেনন: তীব্র শীতে হাত-পা নীল হয়ে যাওয়া। হাত-পায়ের আঙুলে রক্ত চলাচল কমে গেলে এমন হতে পারে।
চর্মরোগ: শীতকালে চামড়ার শুষ্কতা, চুলকানি, হাত-পা ফেটে যাওয়া, মুখে ঘা ইত্যাদি হতে পারে।
মানসিক সমস্যা: শীতের তীব্রতায় অনেকেই অবসাদগ্রস্ত হয়ে বিষণ্নতাসহ বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন।
হার্ট অ্যাটাক ও স্ট্রোক: শীতে প্রবীণদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের প্রবণতা বাড়ে। ঠান্ডায় ধমনি সংকুচিত হয়ে রক্ত চলাচলে বিঘ্ন ঘটায়। রক্তের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় রক্তনালিতে জমাট বাঁধার আশঙ্কা বেড়ে যায়। ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়।
শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা: শীতে ছড়িয়ে পড়া ফ্লু থেকে হতে পারে নিউমোনিয়া বা অ্যাজমা।
জয়েন্টপেইন: গিঁরায় ব্যথা বা জয়েন্টপেইন শীতের তীব্রতায় বৃদ্ধি পেতে পারে।
নানা কারণে প্রবীণদের চিকিৎসাসেবা ও যত্নের বিষয়ে আমাদের মনোযোগের ঘাটতি রয়েছে। অসুস্থ প্রবীণকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গা-ছাড়াভাব লক্ষ করা যায়। কে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে, কার নিয়ে যাওয়া উচিত ছিল—এসব বিতর্ক তৈরি হলে প্রবীণেরা অনেক সময় রোগের কথা বলতে আগ্রহী হন না। কষ্ট চেপে রাখতে চেষ্টা করেন। যেকোনো ধরনের অবহেলা প্রবীণকে মানসিকভাবে অসুস্থ করে তোলে।
শীতে প্রবীণের সেবা-যত্নে আমাদের করণীয়:
লেখক: সভাপতি, এজিং সাপোর্ট ফোরাম

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫