জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা মোট জনবলের ১৩ শতাংশকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যার অর্থ হলো—প্রতিষ্ঠানটি ১১ হাজারেও বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ইতিহাসে চলতি বছরে এটি সবচেয়ে বড় কর্মী ছাঁটাইগুলোর মধ্যে অন্যতম। তবে মেটা কাদের ছাঁটাই করছে সে বিষয়ে এখনও তাঁদের মেইল দিয়ে জানানো হয়নি। তবে শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার সাম্প্রতিক সময়ে ব্যয় বেড়ে গেলেও বিজ্ঞাপনের বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান পড়তির দিকে। ফলে প্রতিষ্ঠানটি আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ নিয়েছে বলে ধারণা বাজার বিশ্লেষকদের।
মেটার ১৮ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারে কর্মী ছাঁটাই। এর আগে, আরেক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক ছাঁটাই করেছে। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছিলেন, ‘শুধু অনলাইন বাণিজ্যই যে কেবল আগের প্রবণতায় ফিরে এসেছে তাই নয়, সামষ্টিক অর্থনৈতিক মন্দা, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিজ্ঞাপনে আয় কমার কারণে আমাদের মোট আয় আমার প্রত্যাশার চেয়ে অনেক কম হয়েছে।’
এর আগে, সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামের মাতৃপ্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশন কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। চলতি সপ্তাহের বুধবার থেকেই এই ছাঁটাই শুরু হতে পারে।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
১৪ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
২১ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১ দিন আগে