দক্ষিণের জনপ্রিয় চিত্রতারকা প্রভাস অভিনীত চলচ্চিত্র ‘আদিপুরুষের’ মুক্তির অপেক্ষা বাড়ল। হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় নির্মিত এই চলচ্চিত্র আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
সিনেমাটি ছয় মাস পিছিয়ে ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পেতে পারে বলে আজ সোমবার পরিচালক ওম রাউত টুইটারে জানিয়েছেন।
প্রাথমিকভাবে এই চলচ্চিত্রের জন্য ৪০০ কোটি রুপি বাজেট ধরা হলেও দুর্বল ভিএফএক্স ও চরিত্র নির্মাণে ত্রুটির কারণে তা বাড়িয়ে ৫০০ কোটি টাকা ধরা হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো বলছে।
'আদিপুরুষ' মুক্তির ঘোষণার পর থেকেই সবাই প্রতীক্ষায় ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগে এর দুর্বল ভিএফএক্স সমালোচকদের ট্রলের শিকার হয়।
প্রভাসের পাশাপাশি সিনেমাতে ‘লঙ্কেশ’ নামে দানবের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। টিজারে তাকে যেভাবে দেখানো হয়েছে এবং হুনুমানের চরিত্রে দেবদত্ত নাগের উপস্থাপন সবচেয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া কুড়িয়েছে। এ কারণে ছবিটির নির্মাণে কিছু পরিবর্তন আসতে পারে।
টুইটে ওম রাউত বলেন, ‘আদিপুরুষ চলচ্চিত্র নয়, এটি প্রভু শ্রীরামের প্রতি আবেদন ভক্তির এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি দায়বদ্ধতার উপস্থাপন। দর্শকদের সামনে এর পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে আমাদের আমাদের আরও সময়ের প্রয়োজন।’
পৌরাণিক কাহিনির উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। আদিপুরুষ সিনেমাতে অধর্ম, অমঙ্গলের বিপরীতে সত্যের ও ঈশ্বরের জয়ের কথাই বলা হয়েছে। এই চলচ্চিত্রে প্রভাস ও সাইফের অন্যদের মধ্যে কৃতি শ্যানন ও সানি সিংও রয়েছেন।
এই চলচ্চিত্রে রামায়ণকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক ওম রাউত সমালোচিত হন। আর এসব সমালোচনার মধ্যে নির্মাতারা চলচ্চিত্রটিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। তাই এর মুক্তি আরও কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হলো।

এবারের ঈদে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে নাগরিক টেলিভিশন। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত নাগরিক টিভি প্রচার করবে সাতজন তারকার অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘তারায় তারায়’। উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়।
১৫ মিনিট আগে
কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
১০ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৮ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
২০ ঘণ্টা আগে