প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনের গ্যাবার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। এমন নাটকীয়তার ম্যাচে বাংলাদেশকে ৩ রানে জিতিয়েছেন শেষ ওভারে বোলিংয়ে আসা মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের ফল নির্ধারণী ওভারটিতে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা তাঁর। তবে সে সময় নাকি কোনো চাপ অনুভব করেননি এমনটি জানিয়েছেন তিনি।
শেষ বল করার সময় কী ভাবছিলেন ম্যাচ শেষে তা জানিয়েছেন মোসাদ্দেক।
তিনি বলেছেন, ‘আমাদের জন্য অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। দ্বিতীয়বার মাঠে আসার পর আমরা স্নায়ুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। মাঠে যা-ই হোক না কেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করি। মেরে নিতে পারলে ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তা করিনি আমরা।’
ইনিংসের শেষ বলটা করার সময় সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সেটাও জানিয়েছেন মোসাদ্দেক। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে দুই রকম কথা হয়েছিল। ইয়র্কার করব নাকি লেন্থ বল করব। মাঠ ছোট হওয়ায় ইয়র্কারের ঝুঁকি নিইনি। কারণ লেন্থ মিস হলে ছক্কা খাওয়ার সম্ভাবনা ছিল। এ জন্য আমরা পরিকল্পনা করছিলাম যে, একটু ব্যাক অব লেন্থে, একটু জোরের ওপর করব, যেন মিস টাইমিং হওয়ার সম্ভাবনা থাকে।’
শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। মোসাদ্দেক হোসেন বল করতে এসে দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন ব্রাড ইভান্সের উইকেট। তৃতীয় বলে লেগবাই থেকে জিম্বাবুয়ে পেয়েছিল ৪ রান। চতুর্থ বলে ছক্কা মেরেছিলেন এনগারাভা। পরের বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন এনগারাভা। তবে শেষ বলটি নিয়ে হয় নাটকীয়তা। ব্লেসিং মুজরাবানিকে স্টাম্পিং করলেও তা বাতিল হয়ে যায়। উইকেটের আগে ভুল করে বল ধরেছিলেন সোহান। শেষ বলে তখন জিম্বাবুয়ের দরকার ৪ রান। ওই বলটি ডট দিয়ে বাংলাদেশকে ৩ রানের জয় এনে দেন মোসাদ্দেক।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে