এই শহুরে জীবনে বারান্দাই বাড়ির স্বস্তির জায়গা। কিন্তু বারান্দায় জঞ্জাল, পুরোনো আসবাব আর কাপড় রেখে দিলে তা আর নিশ্বাস নেওয়ার অবস্থায় থাকে না। অনেকেই ঘর পরিষ্কার করে অপ্রয়োজনীয় জিনিস বারান্দায় জমিয়ে রাখেন। এলোমেলো বারান্দার সেই জঞ্জাল মনেও আনে বিরক্তি। এমন বারান্দা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই বলে খুব দামি আসবাব বা দামি জিনিস দিয়ে বারান্দা সাজাবেন, সে কথা হচ্ছে না। তবে আপনার মনের মাধুরী মিশিয়ে বারান্দাকে দিতে পারেন পছন্দের রূপ। নিয়ম করে পরিচ্ছন্ন করতে হবে বারান্দা।
একটি দেয়ালে সাঁটিয়ে নিন পছন্দের স্টিকার, ওয়ালম্যাট বা মুখোশ। দেয়ালে ঝোলাতে পারেন একাধিক গাছ। তবে প্লাস্টিকের গাছ না রাখাই ভালো। সবুজ পাতাবাহার, লতানো ফুলগাছ বারান্দার গ্রিলে তুলে দিতে পারেন। তা হতে পারে অপরাজিতা বা মাধবীলতা। টবের মাটিতে লাগাতে পারেন ঔষধি দূর্বা ঘাস। পাশাপাশি থাকতে পারে রঙিন ফুলগাছ, বনসাই আর মানি প্ল্য়ান্ট। বারান্দার এক কোণে রাখতে পারেন অ্যালোভেরা, তুলসী, স্নেক প্ল্য়ান্ট। এসব গাছ অনেক বেশি অক্সিজেন নির্গত করে। আলো আর কিছুটা উষ্ণ তাপমাত্রায় বেড়ে ওঠে এসব গাছ। বাতাসের বিষাক্ত বস্তুকণা ও কার্বন ডাই-অক্সাইড দূর করে বাতাস বিশুদ্ধ রাখে গাছগুলো। অনেক সময় বাতাসে আর্দ্রতা নিঃসরণ করে অ্যালার্জিবাহী কণা হ্রাস করে এই ছোট ছোট উদ্ভিদ।
সবশেষে বারান্দায় বসার জায়গা রাখুন। দিন শেষে এই বারান্দাই হোক আপনার সুন্দর সময় কাটানোর জায়গা। মানসিকভাবে ভালো থাকলে শরীরও ভালো থাকবে।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী,সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫