বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাহিকে। এ ছাড়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।
এই ‘রাজনীতি’ নতুন কোনো সিনেমা নয়। সত্যিকার অর্থেই মাঠের রাজনীতিতে নাম লেখালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর জীবনসঙ্গী রকিব সরকার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। স্বামীর রাজনৈতিক তৎপরতায় মাঝেমধ্যে দেখা যায় মাহির অংশগ্রহণও। অনেকেই তাই ধারণা করছিলেন, ভবিষ্যতে হয়তো মাহিকেও দেখা যাবে রাজনীতির ময়দানে। বেশি দিন অপেক্ষা করতে হলো না, নিজের জন্মদিনেই রাজনৈতিক সংগঠনের পদ পেলেন মাহি। অনেকেই দুই-দুইয়ে চার মিলিয়ে হিসাব কষছেন, এই ‘রাজনৈতিক পদ’ হয়তো তাঁর জন্মদিনের উপহার।
মাহির জন্মদিন ছিল গতকাল। জন্মদিনের প্রহর আসার ঘণ্টাখানেক আগে নিজের ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন লিখে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেটি মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিশিয়াল প্যাডের পাতা। একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাহিকে। অন্য কাগজে লেখা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।
শুধু এ দুটি পদ নয়, মাহির জন্মদিনটি আরও রঙিন হয়ে উঠেছে স্বামী রকিবের দেওয়া একটি উপহারে। কী সেই উপহার? দামি কোনো পোশাক, অলংকার কিংবা বিদেশে ঘুরতে যাওয়ার টিকিট নয়। মাহিকে রকিব দিয়েছেন বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য, যা পেয়ে আপ্লুত নায়িকা।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করা মাহির সিনেমার সংখ্যা ৩০ পেরিয়ে গেছে। সর্বশেষ ৭ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘যাও পাখি বলো তারে’।
বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তিনি। কারণ, তিনি মা হতে চলেছেন। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে মাহি অপেক্ষা করছেন প্রথম সন্তানের মুখ দেখার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫