
ভারতের উত্তর প্রদেশে সরকারি অতিথিশালার সামনে রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে দেখা যায় ১৩ বছরের এক কিশোরীকে। এমন করুণ দৃশ্য দেখেও স্থানীয় মানুষজন তাকে সাহায্যের বদলে ব্যস্ত হয়ে পড়েন মোবাইলে ছবি তুলতে। তবে সেই কিশোরী কীভাবে সেখানে এসেছে কিংবা কীভাবে রক্তাক্ত হয়েছে তা জানা যায়নি এখনো।
ঘটনা উত্তর প্রদেশের কনৌজের। কিশোরীর আর্তনাদ শুনেও আশপাশের মানুষজন তাকে সাহায্য না করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডে ব্যস্ত হয়ে পড়ে। পরে খবর পেয়ে ছুটে আসেন নিকটবর্তী পুলিশ স্টেশনের এক সদস্য। তিনিই ওই কিশোরীকে কোলে করে নিয়ে যান হাসপাতালে।
এদিকে, ঘটনাস্থলের নিকটবর্তী এক সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে—ওই কিশোরী এক ব্যক্তির হাত ধরে হাঁটছেন। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। গত রোববার ওই কিশোরীকে কনৌজের ওই সরকারি অতিথিশালার সামনে অচেতন ও দেখতে পান স্থানীয়রা।
উত্তর প্রদেশের কনৌজের এমনই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার কোঁয়ার অনুপম সিং। তিনি বলেন, ‘এ বিষয়ে পুলিশ ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে। তদন্ত চলছে। কিশোরী কীভাবে রক্তাক্ত হলো সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’ ধারণা করা হচ্ছে, ওই কিশোরী ধর্ষণের শিকার। তবে তার ডাক্তারি পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি।
উত্তর প্রদেশ সম্পর্কিত আরও পড়ুন:

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে