ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিতর্কিত জ্ঞানবাপী মসজিদ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। বারাণসীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত মসজিদটির প্রাঙ্গণে পূজা করার অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন পাঁচ নারী। সেই আবেদনেরই শুনানি হবে ২২ সেপ্টেম্বর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের এই সিদ্ধান্ত ওই পাঁচ হিন্দু নারীর আবেদনের পক্ষে একটি বিশাল অগ্রগতি। ওই নারীরা জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে পূজাসহ অন্যান্য ধর্মীয় আচার পালন করা অনুমতি চেয়েছিলেন। তাঁদের দাবি, মসজিদ কমপ্লেক্সে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে।
এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জ্ঞানবাপী মসজিদের পক্ষে আবেদনকারীরা দাবি করেছেন, তাঁদের আবেদন প্রত্যাখ্যান করা হোক এবং এই বিষয়ে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন। তবে আদালত, এই শুনানির বিষয়ে নির্দিষ্ট তিনটি আইনের উল্লেখ করে বলেছেন, মুসলিম আবেদনকারীদের আবেদনে এমন কোনো আইনি বিষয় নেই, যা হিন্দু নারী আবেদনকারীদের আবেদনের বিষয়ে শুনানির ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে।
এর আগে ১৭ মে জ্ঞানবাপী মসজিদ নিয়ে নতুন নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট। যেখানে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে সেই জায়গাটি সুরক্ষিত রাখতে এবং মুসলমানদের নামাজের জন্য মসজিদে আসতে বাধা না দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।
বারাণসীর প্রশাসনের কাছে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সে সময় জানতে চেয়েছিলেন, জ্ঞানবাপী মসজিদের ভেতরে ‘শিবলিঙ্গ’ ঠিক কোথায় পাওয়া গেছে। জবাবে ‘আমরা তদন্ত প্রতিবেদন দেখিনি’ উল্লেখ করে বিস্তারিত জানতে আগামীকাল পর্যন্ত সময় চেয়েছিলেন বলে জানান উত্তর প্রদেশ সরকারের পক্ষে উপস্থিত সলিসিটার জেনারেল তুষার মেহতা।
উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে উপাসনার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন করেন পাঁচ নারী। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বারাণসীর আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক জরিপ করার নির্দেশ দেন। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক জরিপ চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন।

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৮ মিনিট আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৫ ঘণ্টা আগে