সম্পদ ও বোধি প্রাপ্তির আশায় ৬ ফুট গভীর একটি ‘ভূ সমাধি’ খুঁড়ে তাতে অবস্থান করছিলেন এক যুবক। পরে খবর পেয়ে নবরাত্রি উৎসবের মাত্র একদিন আগে আজ মঙ্গলবার তাঁকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ওই যুবক জানিয়েছেন, স্থানীয় পুরোহিতদের দ্বারা প্রভাবিত হয়েই তিনি এই ‘ভূ সমাধি’ খুঁড়ে তাতে প্রবেশ করেছিলেন। যাতে তিনি ‘বোধি’ লাভ করতে পারেন। উত্তর প্রদেশের উনাও জেলার তাজপুর গ্রামের তিন পুরোহিত লোকজনের কাছ থেকে ধর্মীয় কাজে দানের অর্থ হাতিয়ে নিতেই ওই যুবককে ‘ভূ সমাধি’ খুঁড়তে বলে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকসহ ৪ জনকে আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে দেখা গেছে, পুলিশ একটি সমাধির ওপর থেকে ধুলোবালি এবং বাঁশের আড়া সরিয়ে নিচ্ছে এবং অল্প সময় পর সেখান থেকে এই যুবক বেরিয়ে আসে। স্থানীয়রা জানিয়েছেন, ধর্মীয় উৎসব নবরাত্রির সময় লোকজনের কাছ থেকে দানের পয়সা হাতিয়ে নেওয়ার লোভ থেকেই শুভম গোস্বামী নামে ওই যুবক স্থানীয় তিন পুরোহিতের পরামর্শে এই কাজ করেছিল। শুভমের বাবা বিনীত গোস্বামী স্বীকার করেছেন, তিনিও এই ‘ভূ সমাধি’ খোঁড়ার কাজে যুক্ত ছিলেন।
স্থানীয়রা আরও জানান, বিগত ৫ বছর ধরেই শুভম গ্রামের বাইরে অবস্থিত বিচ্ছিন্ন একটি কুড়ে ঘরে বাস করতেন। বেশ কয়েক বছর ধরেই স্থানীয় ধর্মীয় পুরোহিত এবং নেতাদের সঙ্গে মেলামেশা করে আসছিল। তাদের মধ্যে পুরোহিত মুন্নালাল এবং শিবকেশ দীক্ষিত দ্রুতই শুভমের বিশ্বাস অর্জন করেন এবং তাঁরা তাঁকে ‘ভূ সমাধি’ খুঁড়তে উৎসাহিত করেন।
পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে শুভম ৬ ফুট গভীর একটি গর্ত খুঁড়ে তাতে প্রবেশ করেন। পরে বিষয়টি জানা মাত্র গ্রামবাসী পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে শুভমকে উদ্ধার করে। পুলিশ শুভমের সঙ্গে সঙ্গে মুন্নালাল, শিবকেশ দীক্ষিত এবং শুভমের বাবা বিনীত গোস্বামীকে আটক করে। শুভমকে কড়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৭ মিনিট আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৫ ঘণ্টা আগে