নব্বইয়ের দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মোখলেছুল ইসলাম নীলু। ‘সুখপাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে প্রকাশ করেছেন ছয়টি একক অ্যালবাম। গেয়েছেন অসংখ্য অনুষ্ঠানে।
শনিবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন মোখলেছুল ইসলাম নীলু। ‘যতই তোমায় ভালোবাসি’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আছেন আদিব কবির।
গানের সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও তৈরি করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন তারেক তাজ ও সাথী।
গানটি নিয়ে মোখলেছুল ইসলাম নীলু বলেন, ‘আমরা যখন গভীরভাবে কারো প্রেমে পড়ি, তখন তাকে যতই ভালোবাসি না কেন তা অল্প মনে হয়। আরও ভালোবাসার আকুলতায় ভরে ওঠে প্রেমিক মন। এমন অনুভূতি নিয়েই লেখা হয়েছে গানটি। ভিডিওটিও করা হয়েছে সে অনুযায়ী। শুদ্ধ ও সুরেলা গান যারা পছন্দ করেন, এ গানও তাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
‘যতই তোমায় ভালোবাসি’ গানটি প্রকাশিত হয়েছে ডেডলাইন মিউজিকের ইউটিউব চ্যানেলে।
শুনুন নীলুর গাওয়া ‘যতই তোমায় ভালোবাসি’:

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
৪ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১৪ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১৫ ঘণ্টা আগে