
বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে পায়ে হেঁটে, বাইসাইকেল, মোটরসাইকেল, ইঞ্জিনচালিত ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্রযোগে সমাবেশস্থলে হাজির হয়েছেন ডুমুরিয়া উপজেলার প্রায় ১০ হাজার নেতা কর্মী। শ্রমিকদের ধর্মঘটের কারণে শুক্রবার ও শনিবার বাস বন্ধ থাকায় তারা নানা মাধ্যমে তাঁরা সমাবেশে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
ডুমুরিয়া উপজেলা থেকে খুলনা মহানগরীর দূরত্ব ১৫ কিলোমিটার হওয়ায় শনিবার সকাল থেকে নেতা কর্মীরা সমাবেশস্থলে যাওয়া শুরু করে। গতকাল শুক্রবার রাতেও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতা কর্মী সমাবেশস্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।
এ জমায়েতের নেতৃত্ব দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এ বিষয়ে উপজেলা মোল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন, ‘শনিবার সকালে আমরা বিভিন্ন মাধ্যমে সমাবেশস্থলে হাজির হই। এরপর আমাদের নির্দেশনা মোতাবেক আজ (শনিবার) নেতা কর্মীরা খণ্ড খণ্ড আকারে মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হয়েছে।’
উপজেলা বিএনপির কর্মী নরনিয়া গ্রামের আজিবার রহমান বলেন, ‘আমরা সন্ধ্যায় ১৮ জনের একটি দল ডুমুরিয়া থেকে পায়ে হেঁটে রওনা দিয়ে রাত সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে হাজির হই। রাত থেকেই আমরা সমাবেশস্থলে রয়েছি।’
উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোল্যা মশিউর রহমান বলেন, ‘আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল একসঙ্গে রাত ৮টার মধ্যে সমাবেশস্থলে হাজির হয়েছি। বর্তমানে আমরা মূল মঞ্চের সামনে বসে আছি।’

মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়...
১২ মিনিট আগে
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পক্ষে একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা সব সময় সম্ভব হয় না। এতে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হয়। কিন্তু বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করা হলে একদিকে যেমন কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতি কমে আসে।
১৯ মিনিট আগে
ছোট-বড় অন্তত আটটি নদ-নদী ঘিরে গড়ে উঠেছে কুষ্টিয়ার জনপদ। পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা, হিসনা, কালীগঙ্গা, কুমার ও সাগরখালীর মতো নদীর সঙ্গে জেলার মানুষের জীবন-জীবিকা ও চলাচল ওতপ্রোতভাবে জড়িত। নদীকেন্দ্রিক এই জেলায় প্রায়ই ঘটছে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা। অথচ নদীবেষ্টিত কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের নিজস্ব....
২৩ মিনিট আগে
দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা, নিয়োগপত্র, জীবনযাপনের উপযোগী মজুরি, দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশন।
২৭ মিনিট আগে