রাত পোহালেই খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশ। এরই মধ্যে সমাবেশস্থলে শত শত নেতাকর্মী জড়ো হয়েছেন। পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে মির্জা ফখরুল সমাবেশস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা।
রাত ১০টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এর আগে থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বাস ও লঞ্চ ধর্মঘটের মধ্যেও বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী খুলনায় পৌঁছেছেন। রাতে দলীয় কার্যালয়ে বালিশ-কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন অনেকে। অনেকে রাস্তায়ই লাগেজের ওপর শুয়ে পড়েছেন।
খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘বিএনপির সমাবেশ যাতে সফল না হয় এ কারণে আওয়ামী লীগ কয়েক দিন ধরেই নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সব বাধা উপেক্ষা করে খুলনা বিভাগের সব জেলা থেকেই নেতা–কর্মীরা এসে উপস্থিত হয়েছে। শনিবার খুলনায় বিএনপির সর্ববৃহৎ গণ সমাবেশ হবে। একদিন আগেই মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করছে।’
শনিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু একদিন আগেই খুলনাগামী বাস ও লঞ্চ ধর্মঘট ডাকায় নেতাকর্মীরা পার্শ্ববর্তী জেলা থেকে বালুভর্তি ট্রলার, ইজিবাইক, নৌকা, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং কাছাকাছি এলাকা থেকে হেঁটে খুলনা শহরে আসছেন। রাতে ট্রেনে করেও অনেক নেতাকর্মী খুলনা পৌঁছান।
গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশেও একই ঘটনা ঘটেছিল। ময়মনসিংহগামী দূর পাল্লার বাস চলাচল বন্ধের কারণে সমাবেশে যেতে বিএনপি নেতাকর্মীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদনগর বাজার পতনঊষার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তেরা মিয়া (৭০) নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়...
১১ মিনিট আগে
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পক্ষে একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা সব সময় সম্ভব হয় না। এতে দুর্নীতি ও অপচয়ের সুযোগ তৈরি হয়। কিন্তু বিতরণ ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করা হলে একদিকে যেমন কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতি কমে আসে।
১৯ মিনিট আগে
ছোট-বড় অন্তত আটটি নদ-নদী ঘিরে গড়ে উঠেছে কুষ্টিয়ার জনপদ। পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা, হিসনা, কালীগঙ্গা, কুমার ও সাগরখালীর মতো নদীর সঙ্গে জেলার মানুষের জীবন-জীবিকা ও চলাচল ওতপ্রোতভাবে জড়িত। নদীকেন্দ্রিক এই জেলায় প্রায়ই ঘটছে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ঘটনা। অথচ নদীবেষ্টিত কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের নিজস্ব....
২৩ মিনিট আগে
দেশের প্রায় ৮০ লাখ নির্মাণ শ্রমিকের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা, নিয়োগপত্র, জীবনযাপনের উপযোগী মজুরি, দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণ ও সামাজিক নিরাপত্তাসহ ১২ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কার্স ফেডারেশন।
২৬ মিনিট আগে