শেষ রাতে একটু হিম ভাব থাকলেও আশ্বিনের দিনগুলোয় ভ্যাপসা গরম থাকছেই। তাই পূজার এই কদিন দিনের বেলার সাজে প্রসাধনী যতটা কম রাখা যায়, ততই মঙ্গল। রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি বলেন, ‘সন্ধ্যা বা রাতের সাজ একটু জমকালো হলেও দিনের সাজ স্নিগ্ধ হলেই বেশি ভালো লাগে।’
পূজার দিনগুলোয় মণ্ডপে ঘোরা, আড্ডা, আত্মীয়স্বজনের সঙ্গে ঘুরে বেড়ানো তো হয়ই, সঙ্গে রান্নাঘরটাও সামলে নিতে হয়। তাই সারা দিন ফুরফুরে থাকতে হালকা সাজই মানানসই।
মিনিমাল মেকআপ
শারমিন কচি বলেন, ‘পূজায় দিনের বেলায় বের হওয়ার জন্য হালকা করে সাজলেই ভালো লাগবে।’ প্রথমে মুখ পরিষ্কার করে পাঁচ মিনিট ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক নরম করে নিন।
তারপর ফোঁটা ফোঁটা ফাউন্ডেশন লাগিয়ে ভালোমতো ত্বকের সঙ্গে মিশিয়ে নিন। হালকা ফেস পাউডার লাগান, তার ওপর পিচ কিংবা গোলাপি ব্লাশন বুলিয়ে নিন। চোখে ওয়াটারপ্রুফ কাজল টেনে নিন। শাড়ি বা পোশাকের সঙ্গে ম্যাচ করে শ্যাডো পরে নিন। পাপড়িতে মাসকারা দিলে সুন্দর দেখাবে চোখ। দিনের সাজে লিপস্টিকের রং হিসেবে বেছে নিন গোলাপি, বাদামি, লাল বা কমলা রঙের শেড। সব শেষে শাড়ির পাড়ের রঙের সঙ্গে মিলিয়ে টিপ পরে নিন।
পরিপাটি চুল
সকালে ঘুম থেকে উঠেই চুল শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিতে পারেন। যেহেতু গরম, তাই চুল ভালোভাবে শুকিয়ে বেঁধে রাখাই ভালো। চুলে বেণি করতে পারেন। পনিটেইল, ফ্রেঞ্চ বেণি করে নিলেও ভালো লাগবে। শাড়ি পরলে সঙ্গে হাতখোঁপা করে নিতে পারেন। খোঁপায় গুঁজে নিতে পারেন গ্লাডিওলাস, পদ্ম, গোলাপ, জারবেরা, বিভিন্ন অর্কিড ফুল অথবা গাজরা, রজনীগন্ধা, বেলি, কাঠগোলাপ, টগর ইত্যাদি ফুলের মালা। এ ছাড়া হরেক রকম চুলের কাঁটা গুঁজে খোঁপায় তুলতে পারেন নতুন ছন্দ। সব শেষে সুগন্ধির ছোঁয়া আপনাকে সতেজ ও ফুরফুরে রাখবে সারা দিন।
পোশাকে উজ্জ্বল ভাব
দিনের প্রথম পর্বের জন্য একটু উজ্জ্বল রঙের পোশাক পরুন। সপ্তমীতে শাড়ি ছাড়াও পরতে পারেন জিনস, টপস অথবা আরামদায়ক কুর্তি। অষ্টমী ও নবমীতে শাড়ি, লেহেঙ্গা বা একটু ডিটেইল নকশার পোশাক ভালো লাগবে।
এড়িয়ে যাওয়া ভালো
⦁ দিনের বেলায় গরম থাকে বলে গ্লসি বা শিমারিং লিপস্টিক এড়িয়ে যাওয়াই ভালো হবে।
⦁ চুলে অতিরিক্ত জেল ও হেয়ার স্প্রে ব্যবহার থেকে বিরত থাকুন।
⦁ পূজায় ঘুরে বেড়ানোর সময় প্রচুর হাঁটতে হয় বলে হাইহিল না পরাই ভালো।
⦁ যতই ক্লান্ত থাকুন না কেন, মেকআপ না তুলে ঘুমাতে যাবেন না।

ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
১ দিন আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
১ দিন আগে
টান টান উত্তেজনা, গ্যালারিজুড়ে হাজারো দর্শকের গর্জন আর মাঠের সবুজ ঘাসে বল দখলের লড়াই। সাত সকালে ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ জমিয়ে তুলতে সঙ্গে রাখুন ঐতিহ্যবাহী ম্যাক্সিকান কফি। মেক্সিকোর শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই কফির নাম ক্যাফে দে ওল্লা। সব উপাদান ঘরে থাকলে তো ভালোই হলো, না থাকলে আপনার ঘরে থাকা...
১ দিন আগে
ফুটবল দল হিসেবে অনেকেরই প্রিয় মেক্সিকো। খুব কম হলেও মেক্সিকান খাবারের চল আছে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে। সালসা মেক্সিকোর একটি সসজাতীয় খাবার। এটির সঙ্গে মিশিয়ে বিভিন্ন খাবার খাওয়া হয়। দুটি জনপ্রিয় মেক্সিকান খাবার সালসা অ্যান্ড চিপস এবং ম্যাঙ্গো সালসা। মেক্সিকান রান্নায় সালসার ব্যবহার বেশ...
১ দিন আগে