
মুদ্রানীতি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ও মূল্যস্ফীতি কমাতে ফের রেপো বা নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওভার নাইট রেপো সুদহার আগের চেয়ে দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৫ দশমিক ৭৫ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিলে দশমিক ২৫ শতাংশ বেশি সুদ দেবে।
তবে রিভার্স রেপো সুদহার বিদ্যমান বার্ষিক ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা আগামী ২ অক্টোবর থেকে কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
উল্লেখ্য, দেশের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার নেয়, সেটিকেই বলে রেপো। রেপো সুদহার বাড়ানো মানে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে বেশি সুদ গুনতে হবে। টাকার প্রবাহ হ্রাস করতেই সাধারণত রেপো সুদহার বাড়ানো হয়। এতে ব্যাংকগুলো বেশি সুদের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কম টাকা ধার করে।
এদিকে রেপো সুদহার বাড়ালেও ব্যাংকগুলো বর্তমানে যে ৯ শতাংশ সুদে ঋণ দিচ্ছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ব্যাংক। তার মানে, কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশি সুদে ধার করলেও ব্যাংকগুলো ঋণের সুদ বাড়াতে পারবে না। ফলে ব্যাংক টাকা ধার নেওয়া ও ঋণ বিতরণ দুটোই কমাবে। এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে—এমনটিই মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
যেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খসড়া হিসাবে, গত আগস্ট মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে গেছে, আর খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে উঠেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় সৃষ্ট সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বে চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্য এখনো বিদ্যমান। এর ফলে ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের দাম বেড়েছে, যা এখনো পূর্বাবস্থায় ফেরেনি। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ওভার নাইট বা এক দিনের জন্য ধার করা টাকা বা রেপোর সুদহার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৯ জুন রেপো সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। আর ২৯ মে বাড়ানো হয়েছিল ৫০ বেসিস পয়েন্ট। রেপো সুদহার বাড়লেও রিভার্স রেপোর (ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের টাকা তুলে নেওয়ার সুদহার) সুদহার ৪ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহাগ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর বিজয়নগরের অ্যালিস সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
মীরসরাই কণ্ঠ পত্রিকার ২৫তম বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
২ ঘণ্টা আগে
দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন শ্যামল বরন দাশ। ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক খাতে কাজ করার ক্ষেত্রে তাঁর ২৫ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
২ ঘণ্টা আগে
এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে জাহাজটিকে হরমুজ প্রণালি দিয়ে আসতে হবে না জানিয়ে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘১২ দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে জাহাজটি। আগামী মে মাসের ৪-৫ তারিখের মধ্যে আবার পুরোদমে ক্রুড অয়েল থেকে জ্বালানি উৎপাদনে যাওয়া যাবে বলে আশা করছি।’
৬ ঘণ্টা আগে