হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দীপিকা পাড়ুকোন। হাসপাতালে ভর্তি হয়েছেন এই বলিউড অভিনেত্রী। সোমবার রাতে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
রাতেই হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় দীপিকার। পরে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে দেখে। আপাতত ওই চিকিৎসক দলের পর্যবেক্ষণেই হাসপাতালেই ভর্তি রয়েছেন। যদিও দীপিকার পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন অভিনেত্রী। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কি না তা জানা যায়নি। রাতে অসুস্থ অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
এই বছর জুনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকা। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদ্স্পন্দন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
দীপিকাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ওটিটি সিনেমা ‘গেহরিয়া’ সিনেমায়। তবে বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে দীপিকার। দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে সিনেমার শুটিং শেষের পথে। এ ছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ এবং হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ সিনেমার কাজও চলছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে