অবশেষে স্বস্তি! ২০০ কোটি আর্থিক প্রতারণার মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। অন্তর্বর্তী জামিনের জন্য ৫০,০০০ রুপি জমায়েত রাখতে হয়েছে জ্যাকুলিনকে। পরের শুনানি হওয়ার কথা ২২ অক্টোবর। এখন জেল হলে বেশ লম্বা সময়ের জন্য ভিতরে যেতে হত অভিনেত্রীকে।
ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছিল, সুকেশ চন্দ্রশেখরের আর্থিক প্রতারণার মামলায় অন্যতম অভিযুক্ত জ্যাকুলিন। সে কারণেই আর্থিক প্রতারণার মামলায় চার্জশিটে অভিযুক্তদের তালিকায় অভিনেত্রীর নাম উল্লেখ করেছিল তদন্তকারীরা। এই অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী। ইডির দাবি মিথ্যে বলে পাল্টা অন্তর্বর্তী জামিনের জন্য দিল্লির একটি আদালতে আপিল করেছিলেন তিনি। সেই জামিন মঞ্জুর হল আজ। আদালত চত্বরে তাঁকে ঘিরে ছিলেন আইনজীবীরা। এর মাঝেই স্বস্তির হাসি দেখা গেল জ্যাকুলিনের মুখে।
২০০ কোটি আর্থিক প্রতারণার মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্কের কথা আগেই ফাঁস করেছিল ইডি। সেই সময় এই মামলায় অন্যতম সাক্ষী ছিলেন জ্যাকুলিন। তাঁকেও অভিযুক্তদের তালিকায় রেখেছিল ইডি। জুন মাসের শেষেও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন জ্যাকুলিন। দীর্ঘ জেরার পর জানা গিয়েছিল, সুকেশের থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিনেত্রী। যার মধ্যে ৭ কোটি টাকারও বেশি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।
তদন্তের পর ইডির পক্ষ থেকে জানা গিয়েছে, প্রতারণার টাকা দিয়েই জ্যাকুলিনের মন পেতে চেয়েছিলেন সুকেশ। ২০০ কোটি টাকা থেকে কোটি টাকার উপহার জ্যাকুলিন এবং তাঁর পরিবারের সদস্যদের দিয়েছেন তিনি। এর মধ্যে ৭.১২ কোটি টাকা জ্যাকুলিনের নামে ফিক্সড ডিপোজিট এবং ১৫ লক্ষ টাকা এক চিত্রনাট্যকারকে জ্যাকুলিনের হয়ে সুকেশ দিয়েছিলেন। এছাড়াও দামি গাড়ি, ৯ লক্ষ রুপির বিড়াল, ৫২ লক্ষের ঘোড়া, দামি পাথরের গয়নাও জ্যাকুলিনকে উপহার দিয়েছিলেন সুকেশ।
ইডির কথায়, এই সম্পদের অর্থ বেআইনি পথে উপার্জন করেছেন সুকেশ। তাই জ্যাকুলিনের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে