বাংলাদেশের দুটি সিনেমায় অভিনয় করেছেন কলকাতার মডেল ও অভিনেত্রী দর্শনা বণিক। ‘অপারেশন সুন্দরবন’-এর পর তিনি শাকিব খানের সঙ্গে জুটি হন ‘অন্তরাত্মা’ সিনেমায়। কাজ করেছেন বাংলাদেশের কয়েকটি পণ্যের বিজ্ঞাপনেও। ‘অন্তরাত্মা’ এখনো হলে না এলেও ঘনিয়ে এসেছে ‘অপারেশন সুন্দরবন’-এর মুক্তির তারিখ। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর প্রচারণায় অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় উড়ে এসেছেন দর্শনা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জোর প্রচারণা চালাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ টিম। সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে প্রতিটি ইভেন্টে যাচ্ছেন দর্শনা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য।
দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’-এ দর্শনা বণিক অভিনয় করেছেন জিয়াউল রোশানের বিপরীতে। এতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে দর্শনা বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা। নিজেকে খুব লাকি মনে হচ্ছে। কারণ অনেক গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমার ট্রেলার দেখানো হচ্ছে, লোকজন এত প্রশংসা করছেন, গায়ে কাঁটা দিচ্ছে। মনে হচ্ছে, এটাই তো চেয়েছিলাম জীবনে। এ সিনেমার গান, ট্রেলার কলকাতা ও মুম্বাইয়ের অনেকে দেখে আমাকে বলেছে, খুব ভালো হয়েছে। পুরো টিমের হয়ে আমি সবাইকে আমার তরফ থেকে বলছি, প্লিজ, সবাই সিনেমাটি হলে গিয়ে দেখবেন। দর্শকের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
প্রচারণায় অংশ নিলেও ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির দিন পর্যন্ত ঢাকায় থাকতে পারছেন না দর্শনা। ভারতে শুটিংয়ের ব্যস্ততা থাকায় মুক্তির আগেই আজ ঢাকা ছাড়বেন তিনি।
২০১৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন দর্শনা বণিক। অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের ‘জোজো’ সিনেমায় প্রথম অভিনয় করেন। এরপর অরিন্দম শীলের ‘আসছে আবার শবর’, অঞ্জন দত্তের ‘আমি আসব ফিরে’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মুখোমুখি’সহ ১০টির বেশি বাংলা সিনেমায় দেখা গেছে দর্শনাকে। শুধু বাংলা নয়, একাধিক তেলুগু-তামিল ও হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫