বাংলা সংস্কৃতির অন্যতম অংশ যাত্রাপালা। একটা সময় গ্রামগঞ্জে নিয়মিত যাত্রাপালা দেখা যেত। কিন্তু কালের আবর্তে এই বিনোদনমাধ্যমটি প্রায় হারিয়ে গেছে। তবে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিটিভিতে নিয়মিতই প্রচার করা হতো যাত্রাপালা। মাঝে করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল আয়োজনটি।
সম্প্রতি আবারও শুরু হয়েছে যাত্রাপালার প্রচার। প্রতি বৃহস্পতিবার বেলা আড়াইটায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রা দলের পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি নিজেও দীর্ঘদিন ধরে যাত্রাপালা নিয়ে কাজ করছেন। আজ বেলা আড়াইটায় প্রচার হবে বাংলার বাণী অপেরার ‘কাজলরেখা’ যাত্রাপালাটি।
অনুষ্ঠানটি নিয়ে বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ বলেন, ‘নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব আগের চেয়ে কমে গেছে। আমরা মনে করি, শেকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রাশিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ টেলিভিশন হারিয়ে যাওয়া এসব লোক-সংস্কৃতির চর্চা এখনো ধরে রেখেছে।’
যাত্রাপালার এই অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনায় অংশ নিচ্ছে বাংলার বাণী অপেরা, প্রতিমা অপেরা, ডায়মন্ড অপেরা, শীতলক্ষ্যা যাত্রা ইউনিট, স্বদেশ অপেরা, দ্য চ্যালেঞ্জ অপেরা, নিউ সবুজ অপেরাসহ আরও অনেক দল।

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
৫ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১২ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১৫ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১৫ ঘণ্টা আগে