Ajker Patrika

শুরু হচ্ছে ম্যাজিক বাউলিয়ানার স্টুডিও রাউন্ডের সম্প্রচার 

শুরু হচ্ছে ম্যাজিক বাউলিয়ানার স্টুডিও রাউন্ডের সম্প্রচার 

চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২ চতুর্থ আসর’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর স্টুডিও রাউন্ড। 
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কি—এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা সারা দেশ থেকে মোট ১৮ জন প্রতিযোগীকে বাছাই করেছেন স্টুডিও রাউন্ডের জন্য। এ রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন শাহানাজ বেলি, শফি মন্ডল ও আরিফ দেওয়ান। 

উল্লেখ্য, ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসরে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছিলেন দেশ-বিদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ার্ডরোব পার্টনার-দেশাল। 

ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট www.magicbauliana.com.bd ফেসবুক পেজ www.facebook.com/magic.bauliana/  অথবা ফোন করুন টোল ফ্রি নম্বরে ০৮০০০৮৮৮০০০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগ দেবে ইরান

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত