২০১৮ সালের কথা। ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছিল ‘পোড়ামন টু’। জীবনে প্রথম সিনেমা দেখতে হলে গিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমা শেষে হলের সামনের সিঁড়িতে একা দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি তুললেন তিনি। ঠিক চার বছর পর সেই স্টার সিনেপ্লেক্সের সামনে আবারও ছবি তুললেন। তবে এবার আর একা নন, পেছনে ছিলেন শখানেক দর্শক। সিনেমা শেষে নায়িকা ঐশীর সঙ্গে ছবি তুললেন তাঁরা।
এ বছর মুক্তি পেয়েছে ঐশীর প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। তাঁর শৈশবের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। ঐশী বলেন, ‘টিভিতে সিনেমা দেখে দেখে ছোটবেলায় স্বপ্ন দেখতাম নায়িকা হব। মনে মনে এও ভাবতাম, পর্দায় নিজেকে দেখার স্বপ্ন কি কখনো পূরণ হবে? সেই স্বপ্নটাই এবার পূরণ হলো আমার।’
এর জন্য অপেক্ষাও কম করতে হয়নি। করোনার জন্য ঐশীর তৈরি হওয়া তিন সিনেমা মুক্তি পেতে বিলম্ব হচ্ছিল। পরিচিতজনদের এক প্রশ্ন, কবে বড় পর্দায় পাওয়া যাবে তাঁকে? ঐশী উত্তর দিতে পারেননি। অপেক্ষা করেছেন। ছোট পর্দায় অভিনয়ের প্রস্তাব এসেছে কিন্তু অভিনয় করেননি। নিজেকে নায়িকা হিসেবেই বড় পর্দায় দেখতে চেয়েছেন বরাবর। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় ঐশী অভিনীত দুই সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’, দুই সিনেমাতেই ঐশীর অভিনয় প্রশংসিত হয়েছে। ঐশী বলেন, ‘সিনেমা দুটি পরপর মুক্তি পেয়েছে, ভালো সাড়া পেয়েছি। “মিশন এক্সট্রিম” সিনেমা বেশ আলোচিত হয়েছে। “রাত জাগা ফুল” সিনেমাটিও খুব প্রশংসিত হয়েছে। অভিনয়টা আরও শিখতে চাই, অভিনয় নিয়েই থাকতে চাই।’
গত আট মাসে মুক্তির তালিকায় জমেছে ঐশীর আরও তিন সিনেমা। আগামী মাসে ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। ‘নূর’ ও ‘আদম’ নামের আরও দুটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারণের অপেক্ষায় আছে। ঐশী বলেন, ‘সিনেমা তিনটি আমার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। তিনটি সিনেমাই ভালো হয়েছে।’
এখন পর্যন্ত আরিফিন শুভর বিপরীতে সর্বাধিক তিনটি সিনেমায় অভিনয় করেছেন ঐশী। সহশিল্পী হিসেবে শুভকে নিয়ে ঐশী বলেন, ‘অসম্ভব রকমের ভালো একজন মানুষ ও অভিনেতা তিনি। শুটিং স্পটে অবসর পেলেই মজা করেন, গল্প করেন। কিন্তু, ক্যামেরার সামনে একেবারেই অন্য মানুষ। ওই সময় অভিনয়টাই তাঁর কাছে সব। কাজের সময় শতভাগ সিরিয়াস।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫