২০১২ সালে লন্ডন অলিম্পিকস উপলক্ষে জেমস বন্ড সিরিজের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথেকে। প্রাসাদে গিয়ে রানির সঙ্গে একটি হেলিকপ্টারে চড়েন বন্ড। উড়ে বেড়ান লন্ডন শহর। এরপর যা ঘটলো চক্ষু চড়কগাছ। প্যারাজাম্প করে স্টেডিয়ামে নামেন রানি। এই দৃশ্যটি যদিও ডামি ব্যবহার করে শুটিং করা হয়েছিল।
পর্দায় দেখা যায় এমআই সিক্সের (মিলিটারি ইন্টেলিজেন্সের সেকশন সিক্স) হয়ে কাজ করে জেমস বন্ড। চরিত্রটির সাহসিকতা, বীরত্ব আর বুদ্ধিমত্তা এমনই উচ্চতায় পৌঁছে গেছে যে দিনে দিনে হয়ে উঠেছে ব্রিটিশ জাতীয়তার প্রতীকও। সেই সঙ্গে ব্রিটিশ গৌরবের পালকও। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে এ পালকটি যোগ করা হয়েছিল। স্লামডগ মিলিওনিয়ারের জন্য অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েলও এভাবেই ভেবেছেন। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিচালক ছিলেন তিনি। এ ব্রিটিশ পরিচালকের পরিচালনায় মিনিট খানেকের জেমস বন্ড ফিল্মের নাম ‘দ্য অ্যারাইভাল’। যেটির শুটিং করতে গিয়ে তাঁর জন্য কোনো বিধি-নিষেধই ছিল না। বাকিংহাম প্যালেসের যত্রতত্র যাওয়ার অভূতপূর্ব অনুমতিও পেয়েছিলেন তিনি। এমনকি সেটা রানির ব্যক্তিগত কিছু কক্ষেও।
পর্দায় তো হরহামেশাই জেমস বন্ডকে প্যারাস্যুট চাপিয়ে নেমে পড়তে দেখা যায়। আর সেই প্যারাস্যুট খুলতেই দেখা যায় আসলে খুলে গেছে ব্রিটিশ পতাকা ‘ইউনিয়ন জ্যাক’। সে রকম কিছু হয়নি সেদিন, নেমে এসেছিলেন রানি।

রমজান মাসে প্রেক্ষাগৃহে দেশের কোনো সিনেমা মুক্তি পায় না। সিঙ্গেল স্ক্রিনের ভরসা পুরোনো সিনেমা আর সিনেপ্লেক্সের বিদেশি সিনেমা। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা ‘স্ক্রিম ৭’।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
১৫ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে